আর্কাইভ
লগইন
হোম
আইন উপদেষ্টা
নতুন মন্ত্রিসভায় আমার থাকা প্রশ্নই আসে না: আসিফ নজরুল
নতুন মন্ত্রিসভায় বর্তমান আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের থাকার প্রশ্নই আসে না বলে তিনি নিজেই জানালেন। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা এই কথা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। এই মন্ত্রিসভায় বর্তমান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল থাকতে পারেন এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে বলে সাংবাদিকরা তার কাছে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, প্রশ্নই আসে না।
2026-02-15
ফেব্রুয়ারিতেই নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব।’ : আসিফ নজরুল
ফেব্রুয়ারিতেই নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব।’ : আসিফ নজরুল
2025-08-19
নির্বাচন নিয়ে সরকার দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের যত ধাপ আছে সবকিছুই এই লক্ষ্য মাথায় রেখেই পরিচালিত হচ্ছে। আমরা মাথার মধ্যে এটাই রাখছি, ফেব্রুয়ারিতেই নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব।’