আর্কাইভ
লগইন
হোম
আইনশৃঙ্খলা বাহিনী
বান্দরবানের রোয়াংছড়িতে সেনাবাহিনী ও সন্ত্রাসীর গোলাগুলি, নিহত ১ জন
বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে সেনাবাহিনীর সঙ্গে অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে। তার পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। নিহত ব্যক্তি পাহাড়ের সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সদস্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রা জানায়, রুমা সড়কের রোয়াংছড়ি উপজেলার মুরুংগো বাজার এলাকার সাইরন ম্রো পাড়ায় সেনাবাহিনীর একটি টহল দল পৌঁছালে অস্ত্রধারী সন্ত্রাসীরা পাহাড়ের চূড়া থেকে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এই সময় সেনাবাহিনীর সদস্যরা গুলি চালালে দুই পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গোলাগুলি হয়। থেমে দুপক্ষের মধ্যে সন্ধ্যা ৬টা পর্যন্ত গোলাগুলির ঘটনা ঘটে।
6 দিন আগে
আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতাসহ গ্রেফতার ৫, দেড় কোটি টাকা জব্দ
আন্তর্জাতিক মানবপাচার চক্রের হোতাসহ গ্রেফতার ৫, দেড় কোটি টাকা জব্দ
2025-09-09
আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা আমিনুল ইসলামসহ তার ৪ সহযোগীসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। তাদের কাছ থেকে দেড় কোটি টাকারও বেশি নগদ অর্থ, জালিয়াতিতে ব্যবহৃত পাসপোর্ট ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে গত রোববার (০৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরে আমিনুল ইসলামের বাসা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ ও র‌্যাব। গ্রেফতাররা হলেন- আমিনুল ইসলাম (৪৬), আব্দুল হাকিম (৫৬), মো. নূর ইসলাম (৩১), আসাদুজ্জামান (৩৫) ও মো. শাহরিয়ার শেখ মুরাদ (৪২)। গতকাল সোমবার (০৮ সেপ্টেম্বর) র‍্যাব-২-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু ঘটনার সত্যতা নিশ্চিত করেন। র‍্যাব-২ জানায়, ৫ জনকে ধরার সময় তাদের কাছে ৯টি পাসপোর্ট, ১০টি স্মার্টফোন, একটি বাটন ফোন ও মানবপাচারের মাধ্যমে অর্জিত নগদ ১ কোটি ৫৬ লাখ ২৬ হাজার টাকা পাওয়া যায়।