স্পিকারকে অভিভাবক মেনেই এগিয়ে যাবেন সংসদের সদস্যরা: তথ্যমন্ত্রী
স্পিকারকে অভিভাবক মেনেই এগিয়ে যাবেন ত্রয়োদশ সংসদের সদস্যরা, খামখেয়ালি নয়, এমনটাই জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আজ শনিবার (০৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে দ্বিতীয় ও শেষ দিনের কর্মশালায় তিনি এই কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে প্রকৃত অর্থে কার্যকরী সংসদ উপহার দিতেই এই কর্মশালা। সংসদে যোগ দেওয়া নবীন সদস্যরা যেন মানসিক চাপ না নেন, সে লক্ষ্যেই এটির আয়োজন।