আর্কাইভ
লগইন
হোম
জাহাজ
ইরানি যুদ্ধজাহাজ ডুবি: ৮৭ জনের মরদেহ উদ্ধার করলো শ্রীলঙ্কা নৌবাহিনী
আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বাহিনীর হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে এপর্যন্ত ৮৭ জনের মরদেহ উদ্ধার করেছে শ্রীলঙ্কা নৌবাহিনী। লঙ্কান নৌবাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। শ্রীলঙ্কা নৌবাহিনীর কমান্ডার বুদ্ধিকা সম্পাত এক বিবৃতিতে জানান, উদ্ধারকারী দল যখন দুর্ঘটনাস্থলে পৌঁছায়, তখন সেখানে জাহাজের কোনো চিহ্ন ছিল না। চারদিকে শুধু তেলের স্তর আর লাইফ র‍্যাফট ভাসতে দেখা গেছে। তিনি বলেন, আমরা সাগরে মানুষের মরদেহ ভাসতে দেখেছি।
2026-03-05