৬৮ মিটার দূর থেকে গোল, রিয়াল মাদ্রিদের তুর্কি তারকার রেকর্ড
যখন ম্যাচ জয় নিশ্চিতই ছিল রিয়াল মাদ্রিদের। ঠিক তখনই এমন এক কাজ করে বসলেন রিয়ালের তুর্কি তারকা আর্দা গুলের, তাতে চোয়াল ঝুলে পড়ার যোগাড়। নিজ অর্ধ থেকে নিয়ে বসলেন শট, আর তাতেই এল শেষ গোলটা। সঙ্গে সঙ্গে ইতিহাসের পাতাতেও নিজের নাম সোনার হরফে লিখিয়ে নিলেন তিনি।
গতকাল শনিবার (১৪ মার্চ) লা লিগায় এলচেকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়ে এক পয়েন্টে নামিয়ে আনল। আজ রোববার (১৫ মার্চ) বার্সেলোনার ঘরে সেভিয়ার ম্যাচ রয়েছে।
ম্যাচে ৩৯তম মিনিটে জার্মান ডিফেন্ডার আন্তোনিও রুডিগারের গোলে এগিয়ে যায় রিয়াল। ভালভার্দের ফ্রি-কিক গোলরক্ষক দিতুরো ঠেকিয়ে দিলেও রিবাউন্ড সরাতে পারেনি এলচে। সেই সুযোগেই বল গোলে পাঠান রুডিগার।
বিরতির পূর্বে ফেদে ভালভার্দে দ্বিতীয় গোল করেন। বক্সের কিনারে জায়গা তৈরি করে উপরের কোণে বল পাঠান তিনি। এটি শেষ ৩ ম্যাচে তার