আর্কাইভ
লগইন
হোম
কারাদণ্ড
মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরাম আপিল বিভাগে খালাস হলেন
একাত্তর সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া খান আকরাম হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এর পূর্বে গতকাল একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া খান আকরাম হোসেনের আপিলের ওপর রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়।
4 দিন আগে
আলোচিত ব্লগার অভিজিৎ হত্যা মামলায় ফারাবীর জামিন বহাল
আলোচিত ব্লগার অভিজিৎ হত্যা মামলায় ফারাবীর জামিন বহাল
2025-08-11
আলোচিত ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ঐ জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে গতকাল রোববার (১০ আগস্ট) ‘নো অর্ডার’ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সাইফুদ্দিন খালেদ। ফারাবীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান, সঙ্গে ছিলেন আইনজীবী মোহিনুর রহমান ও ওমর ফারুক। আইনজীবীদের ভাষ্য, এই মামলায় ফারাবী ১৬৪ ধারায় কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। এছাড়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া অপর ৪ আসামির কেউই ফারাবীর নাম উল্লেখ করেননি। ফারাবী প্ররোচনা দিয়েছেন-কোনো সাক্ষী তা বলেননি।