আর্কাইভ
লগইন
হোম
ডা. শফিকুর রহমান
হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: জামায়াত আমির
বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা একসঙ্গে মজলুম ছিলাম। বিনয়ের সঙ্গে বলতে চাই, হাজার চেষ্টা করেন, আওয়ামী লীগ হতে পারবেন না। দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। আওয়ামী লীগ জাতিকে নিয়ে; বিরোধীদলকে নিয়ে ব্যঙ্গবিদ্রেুাপ করত। আজকে তারা কোথায়! আপনারা এদের কাজ শুরু করেছেন। আজ শনিবার (২৫ এপ্রিল) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধা জাতীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। জামায়াতে ইসলামী এ সমাবেশের আয়োজন করেছে। বিএনপি প্রতিটি বিষয়ে পতিত ও পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের পথ ধরে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেন জামায়াত আমির।
2026-04-25
স্বাধীনতার ৫৫ বছরেও বহু প্রত্যাশা অপূর্ণ: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
স্বাধীনতার ৫৫ বছরেও বহু প্রত্যাশা অপূর্ণ: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
2026-03-25
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের মানুষের বহু প্রত্যাশা এখনো পূরণ হয়নি। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই কথা বলেন। বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতা গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তৎকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। মহান মুক্তিযুদ্ধের মূল প্রত্যাশা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা। ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব ও দুঃশাসনমুক্ত একটি রাষ্ট্র গঠনের লক্ষ্যেই সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নেয়।
ভোট হালাল হলে গণভোট হারাম হবে কেন: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
ভোট হালাল হলে গণভোট হারাম হবে কেন: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
2026-03-22
বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ভোট আর গণভোট; একটা হালাল হলে আরেকটা হারাম হবে কেন? রাজধানীর মিরপুর ৬০ ফিট সংলগ্ন মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে গতকাল শনিবার (২১ মার্চ) সকালে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে জামায়াত আমির সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, যদি সংসদে এর (গণভোট) সমাধান না হয়, তাহলে ৭০ শতাংশ জনগণকে সঙ্গে নিয়ে এই দাবি আদায় করে ছাড়বো। ঈদযাত্রার বিষয়ে শফিকুর বলেন, ঈদযাত্রায় ভাড়া কেলেঙ্কারি ও মন্ত্রীর কথায় জাতির কাছে আমরা লজ্জিত। এটা অমানবিক ও অপরাধ। তাদের উচিত ছিল যাত্রা আরামদায়ক করা। কিন্তু সরকার তা করতে ব্যর্থ হয়েছে।
কেউ আর নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
কেউ আর নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
2026-03-21
দেশবাসীর প্রত্যাশা, কেউ আর নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গতকাল শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টা ৫৫ মিনিটে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শফিকুর রহমান লেখেন, দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত। জাতি এমন এক সময়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে, যখন দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে। দীর্ঘদিনের অগণতান্ত্রিক ও জালিম সরকারের পতন ঘটেছে।