আর্কাইভ
লগইন
হোম
শিক্ষা প্রতিষ্ঠান
শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু আজ
দেশের জ্বালানি সংকট মোকাবিলায় রাজধানীর কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে অনলাইন ক্লাস। আজ রোববার (১২ এপ্রিল) সকালে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে সকাল ৯টা থেকে শুরু হয় অনলাইন ক্লাস। শিক্ষকরা কলেজের নিজ নিজ ক্লাসরুমে এসেই ভার্চুয়ালি ক্লাস করান শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা নিজ নিজ বাসায় বসে অংশ নেন এই ভার্চুয়াল ক্লাসে। শিক্ষকরা জানান, বৈসাবির ছুটি থাকায় পরীক্ষামূলকভাবে কলেজ শাখায় ক্লাস শুরু হলেও পর্যায়ক্রমে স্কুলেও এই কার্যক্রম শুরু করা হবে। এছাড়াও সপ্তাহে তিনদিন রোব, মঙ্গল, বৃহস্পতি অনলাইন এবং শনি, সোম, বুধ অফলাইন ক্লাস নেওয়া হবে বলে জানানো হয়েছে।
3 দিন আগে
ই-সিগারেট ও ভ্যাপসহ বিকাশমান তামাকপণ্য নিষিদ্ধ, অধ্যাদেশ জারি করেছে সরকার
ই-সিগারেট ও ভ্যাপসহ বিকাশমান তামাকপণ্য নিষিদ্ধ, অধ্যাদেশ জারি করেছে সরকার
2026-01-01
ই-সিগারেট, ভ্যাপ, হিটেড টোব্যাকোসহ সব ধরনের বিকাশমান তামাকপণ্য নিষিদ্ধ করে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ কার্যকর করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এই অধ্যাদেশ জারি করে। প্রধান উপদেষ্টার দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনকে আরও শক্তিশালী করতেই এ সংশোধনী আনা হয়েছে। তামাক ও নিকোটিনজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে জনগণকে সুরক্ষা দেওয়া এবং বিচ্ছিন্ন আইন বাতিল করে একটি সমন্বিত আইন কাঠামো গড়ে তুলতেই এ অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫০০০ টাকা জরিমানা
শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে সিগারেট বিক্রি করলে ৫০০০ টাকা জরিমানা
2025-12-31
শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুপার্কের আশপাশে সিগারেট বা তামাক বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি। গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়েছে। ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধন করে এই অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, কোনো ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশু পার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রি করবেন না বা করাবেন না। সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান সময় সময় সাধারণ বা বিশেষ আদেশ দিয়ে এ সীমানার পরিধি বাড়াতে পারবে বলে আর অধ্যাদেশে জানানো হয়েছে।
অপহৃত ১০০ শিক্ষার্থীদের উদ্ধার করেছে নাইজেরিয়ার যৌথবাহিনী
অপহৃত ১০০ শিক্ষার্থীদের উদ্ধার করেছে নাইজেরিয়ার যৌথবাহিনী
2025-12-08
গতমাসে নাইজেরিয়ার একটি খ্রিস্টান ক্যাথলিক আবাসিক স্কুল থেকে অপহৃত ১০০ শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে দেশটির সেনা-পুলিশ যৌথবাহিনী। গতকাল রোববার (০৭ ডিসেম্বর) তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। নাইজেরিয়ার খ্রিস্টান ধর্মীয় সংগঠন ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া (সিএএন) এর বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। বিগতি ২০২৩ সালের ২১ নভেম্বর নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ নাইজারের পাপিরি গ্রামের সেন্ট মেরি’স ক্যাথলিক বোর্ডিং স্কুলে একদল সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালিয়ে ২২৭ জন শিক্ষার্থী এবং ১২ জন শিক্ষক-শিক্ষিকাকে অপহরণ করে। সেনা-পুলিশ যৌথ বাহিনী ঐ দিন থেকেই অপহৃতদের উদ্ধার করতে অভিযান শুরু করে। ১৫ দিনের প্রচেষ্টায় ১০০ জন শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়েছে যৌথ বাহিনী। তবে এখনও ১২৭ জন শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা উদ্ধার করা সম্ভব হয়নি এবং তাদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।