কেয়া পায়েল কাঁদতে কাঁদতে অভিনয়কে বিদায় জানাতে চেয়েছিলেন!
এই তো মাত্র ৬ বছর পূর্বে প্রথমবার টিভি নাটকে অভিনয় করেছিলেন কেয়া পায়েল। ‘একটাই আমার তুমি’ শিরোনামের সে নাটকে ১০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিল তিনি।
যদিও ক্যারিয়ারের প্রথম নাটকে আফরান নিশোর বিপরীতে অভিনয় করতে গিয়ে তিনি উপলব্ধি করেছিলেন, অভিনয় তার জন্য নয়। অভিনয়ের জন্য অনেক কষ্ট করতে হয়, সবকিছু ভুলে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হয়।
অভিজ্ঞতা না থাকায় হাল ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে কেয়া পায়েল প্রতিশ্রুতি করেছিলেন নিজের কাছে, ‘আর কখনো অভিনয় নয়’।