আর্কাইভ
লগইন
হোম
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট
হত্যা মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে
মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় ‘১/১১’-এর আলোচিত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর ৪ দিনের রিমান্ড মন্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। এদিন পল্টন মডেল থানার মামলায় ৩ দফায় ১৪ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মিরপুর মডেল থানার হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক কফিল উদ্দিনকে গ্রেফতার দেখানোসহ ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে পুলিশ প্রহরায় তাকে আদালতে তোলা হয়।
2026-04-07
হত্যাচেষ্টা মামলা: জামিন পেলেন অপু বিশ্বাস
হত্যাচেষ্টা মামলা: জামিন পেলেন অপু বিশ্বাস
2025-07-13
গতবছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। আজ রোববার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালতে আত্মসমর্পণ করলে মামলার শুনানি শেষে তার জামিন মন্জুর করা হয়। এ সময় আদালতে উপস্থিত ছিলেন অভিনেত্রী অপু বিশ্বাস। পরে তার আইনজীবী আবুল বাশার কামরুল আদালতে জামিন চেয়ে আবেদন করলে বিচারপতি মোস্তাফিজুর রহমান তাকে জামিনের আদেশ দেন। এদিকে রাষ্ট্রপক্ষ আইনজীবী অভিনেত্রীর জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন মন্জুর করেন। এর পূর্বে অপু বিশ্বাস গত ০২ জুন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। গত বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. ওয়াহিদুজ্জামানের আদালতে উপস্থিত হয়ে জামিননামা দাখিল করেন অভিনেত্রী।