আর্কাইভ
লগইন
হোম
সাক্ষাৎকার
শাহরুখ-সালমানের জন্মদিনে কী উপহার নিয়ে যান অতিথিরা?
বলিউডের তারকাদের জন্মদিন মানেই আড়ম্বরপূর্ণ উদযাপন। এর সঙ্গে বিলাসিতায় মোড়া পার্টি তো থাকেই। এমনটিই সবার ধারণা। তবে বাস্তবে তা নাকি একেবারেই উল্টো। এমনটাই জানালেন প্রযোজক একতা কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শাহরুখ খান, সালমান খানের মতো সুপারস্টারদের জন্মদিনের পার্টিতে অতিথিরা সাধারণত কোনও উপহার নিয়ে যান না।
9 ঘন্টা আগে
রুক্মিণী মৈত্রকে বিয়ে করা প্রসঙ্গে দেব যা বললেন
রুক্মিণী মৈত্রকে বিয়ে করা প্রসঙ্গে দেব যা বললেন
2025-10-11
টালিউড সুপারস্টার দীপক অধিকারী দেব এ মুহূর্তে তুমুল আলোচনায় রয়েছেন। তার অভিনীত ‘রঘু ডাকাত’ মুক্তির পর যেমন নেতিবাচক মন্তব্য পাওয়া গেছে, ঠিক তেমনই ইতিবাচক আলোচনাও পাওয়া গেছে। সম্প্রতি কুণাল ঘোষ যেভাবে দেবকে আক্রমণ করেছেন, তাতেও হাসিমুখে সেই জবাব দিতে দেখা গেছে এই বিন্দাসকে। কটাক্ষের জবাবে কটাক্ষ নয়; বরং হাসিমুখে উপযুক্ত জবাব দিয়েছেন দেব। এখানেই শেষ নয়; একটি বিষয় নিয়ে বারবার খবরের শিরোনাম হয়েছেন দেব। সেটি হচ্ছে, দেবের বিয়ের প্রসঙ্গ। শুভশ্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর দীর্ঘদিন রুক্মিণীকে ডেট করছেন এই অভিনেতা। একদিকে যখন টালিউডের বড় বড় অভিনেতা-অভিনেত্রীরা বিয়ের পিঁড়িতে বসছেন, যেখানে এর মধ্যে অনেকেই বাবা-মাও হয়েছেন, সেখানে কেন সিঙ্গেল লাইফ কাটাচ্ছেন অভিনেতা— এমন প্রশ্ন অনেকবার শোনা গেছে, কিন্তু এর উত্তর পাওয়া যায়নি। তবে এবার উত্তর পেয়েছে তার ভক্ত-অনুরাগীরা।
সাবেক স্ত্রীকে আইনি নোটিশ পাঠালেন সংগীতশিল্পী কুমার শানু
সাবেক স্ত্রীকে আইনি নোটিশ পাঠালেন সংগীতশিল্পী কুমার শানু
2025-10-04
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু তার সাবেক স্ত্রী রীতা ভট্টাচার্যের নামে আইনি পদক্ষেপ নিয়েছেন। সম্প্রতি রীতা প্রকাশ্যে অভিযোগ করে, তৃতীয়বার গর্ভাবস্থার সময় শানু ও তার পরিবার তাকে খাবার ও ওষুধ দেননি। এই অভিযোগ ঘিরে ব্যাপক আলোচনার পর শানু তার আইনজীবী সানা রইস খানের মাধ্যমে রীতাকে আইনি নোটিশ পাঠান। আইনজীবী সানা এক বিবৃতিতে বলেন, কুমার শানু ৪ দশকেরও বেশি সময় ধরে সংগীতজগতে সক্রিয়। সারা পৃথিবীতে তার অসংখ্য ভক্ত রয়েছে। কিছু মিথ্যা অভিযোগ সাময়িকভাবে বিতর্ক সৃষ্টি করতে পারে, তবে তা একজন শিল্পীর সারাজীবনের সৃষ্টিকে কলঙ্কিত করতে পারে না। শিল্পীর মর্যাদা, উত্তরাধিকার ও পরিবারের সম্মান রক্ষায় আইনের সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে।