এবারের ৯৮তম অস্কারে মনোনয়ন পেলেন যারা
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আগামী রোববার (১৫ মার্চ) ঘোষণা করা হবে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)।
বিশ্লেষকদের মতে, সেরা সিনেমার বিভাগে হাড্ডাহাড্ডি লড়াই হবে ‘সিনার্স’ ও ‘ওয়ান ব্যাটল আফটার এনাদার’ এর মধ্যে। অনেকেই বলছেন, এবারের অস্কার গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে অনিশ্চয়তায় ঢাকা। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে মনোনয়নপ্রাপ্ত সিনেমা ও অভিনেতাদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে।