বিবাহবার্ষিকীতে স্বামী রাজীবকে নিয়ে মেহজাবীনের উষ্ণ বার্তা
এক যুগের বেশি সময় ধরে বন্ধুত্ব ও প্রেমের পর গত বছরের ১৪ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসের দিনেই তাদের বিয়ের এক বছর পূর্ণ হল।
বিশেষ এই দিনে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন মেহজাবীন। সেই পোস্টের ক্যাপশনে স্বামীকে নিয়ে আবেগঘন বার্তা জানান এই লাক্স তারকা।
অভিনেত্রী লেখেন, ‘একসঙ্গে বড় হয়েছি। একসঙ্গে লড়েছি পৃথিবীর সঙ্গে। ১৪ বছরের বন্ধুত্ব-ভালোবাসার পথচলা, তার মধ্যে এক বছর হল আমাদের সংসার। আজও যদি নতুন করে শুরু করার সুযোগ আসে, আমি তোমাকেই বেছে নিতাম, আদনান।’