আর্কাইভ
লগইন
হোম
অভিষেক
ঢাকা-৮ আসনের ভোটার হওয়ায় আক্ষেপ অভিনেত্রী শবনম ফারিয়ার
দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বর্তমানে অভিনয়ে আগের তুলনায় কম সক্রিয় হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। নানা সামাজিক ও সমসাময়িক ইস্যুতে নিজের মতামত প্রকাশ করে থাকেন তিনি। এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজের ভোটের এলাকা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। বিগত ২০১৮ সালে ‘দেবী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে শবনম ফারিয়ার। এরপর কাজ করলেও বর্তমানে তিনি অভিনয়ে অনিয়মিত। তবে সামাজিক মাধ্যমে তার উপস্থিতি চোখে পড়ার মতো। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে ঢাকা-৮ আসন ও শান্তিনগর এলাকার ভোটার হওয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেন ফারিয়া। পোস্টে তিনি লেখেন, ‘শান্তিনগরে ২৪/৭ জ্যাম—এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই, কিংবা আমার এলাকার কোনো এক মেয়ে জায়েদ খানের ছবি এমবুশ করা বালিশে ঘুমায়, এটা নিয়েও আমার কোনো কষ্ট নাই। আমার কষ্ট একটাই, শান্তিনগর ঢাকা-৮ আসনে পড়ে আর আমি সেই আসনের ভোটার।
2026-01-27
বাঙালি সাজে ইউরোপের স্কাদার লেকে তাসনিয়া ফারিণ
বাঙালি সাজে ইউরোপের স্কাদার লেকে তাসনিয়া ফারিণ
2025-08-17
শুটিং বা কাজের ফাঁকে সময় পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। বর্তমানে ইউরোপের বিভিন্ন দেশে ঘুরছেন তিনি। এবার লাল শাড়িতে বাঙালি সাজে এই অভিনেত্রী দেখা গেল বিখ্যাত স্কাদার লেকে। দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ মন্টেনেগ্রো ও আলবেনিয়া সীমান্তের এই লেক থেকে ৬টি ছবি সামাজিকমাধ্যম ফেসবুকে শেয়ার করেন ফারিণ। এসময় অভিনেত্রীকে লাল শাড়ি পরে নৌকায় ঘুরতে দেখা যায়। ছবিগুলোর ক্যাপশনে ফারিণ লেখেন, ‘দূরের আকাশ আর আমি তুমি’। এর সঙ্গে জুড়ে দিয়েছেন হৃদয়ের ইমোজি। এই পোস্টের মন্তব্যের ঘরে ফারিণের সৌন্দর্যের প্রশংসা করেছেন ভক্তরা। একজন লেখেন, ‘শাড়িতে বেশ সুন্দর লাগছে। ’ আরেকজনের মন্তব্য এমন, ‘প্রিয় অভিনেত্রীকে অসাধারণ লাগছে।’