Sunday, March 22, 2026
৩২.৪°C
আর্কাইভ
English
বাংলা
লগইন
সব খবর
প্রধান সংবাদ
জাতীয়
রাজনীতি
বাংলাদেশ
আন্তর্জাতিক
অর্থনীতি
আইন-আদালত
খেলাধুলা
বিনোদন
শিক্ষা
স্বাস্থ্যসেবা
তথ্য-প্রযুক্তি
লাইফস্টাইল
গণমাধ্যম
পর্যটন
প্রবাস
অপরাধ
দুর্ঘটনা
জব কর্ণার
অনুসন্ধান
সর্বশেষ সংবাদ
হোম
আইন ও বিচার বিভাগ
হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ২১ বিচারপতি শপথ নিলেন
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী হিসেবে নিয়োগ পাওয়া ২১ বিচারপতি শপথ নিয়েছেন। আজ বুধবার (১২ নভেম্বর) দুপুর দেড়টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর পূর্বে গতকাল মঙ্গলবার অতিরিক্ত ২২ বিচারপতিকে স্থায়ী হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর ৯৫ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের ২২ জন অতিরিক্ত বিচারককে বিচারক হিসেবে নিয়োগ দান করেছেন। এ নিয়োগ শপথ নেওয়ার তারিখ হতে কার্যকর হবে। এর পূর্বে গত বছরের ০৮ অক্টোবর ২৩ জনকে অনধিক দুই বছরের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি। সেই ২৩ জন থেকে ২২ জনকে স্থায়ী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
2025-11-12