আর্কাইভ
লগইন
হোম
কনটেন্ট
এবার ইনস্টাগ্রাম ও ফেসবুক রিলসে যুক্ত হলো দারুণ ফিচার
সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট দেখার সময় ‘লিঙ্ক ইন বায়ো’ শব্দগুচ্ছটি আমাদের সবারই খুব পরিচিত। এবার মেটা তাদের প্ল্যাটফর্মে এমন এক বৈপ্লবিক পরিবর্তন আনছে, যার ফলে ক্রিয়েটররা এখন থেকে তাদের রিলস ভিডিওতেই সরাসরি শপিং লিঙ্ক যুক্ত করতে পারবেন। ফলে দর্শকদের আর আলাদা করে প্রোফাইলে গিয়ে লিঙ্ক খুঁজতে হবে না।  এতে করে ফলোয়ারদের জন্য পছন্দের পণ্য কেনা সহজ হবে ও নির্মাতাদের আয়ের নতুন পথ খুলবে।
4 ঘন্টা আগে
কিশোর-কিশোরীরা যেসব কন্টেন্ট বেশি দেখে ইনস্টাগ্রামে
কিশোর-কিশোরীরা যেসব কন্টেন্ট বেশি দেখে ইনস্টাগ্রামে
2025-10-22
ডিজিটাল যুগে ইনস্টাগ্রামে কিশোর-কিশোরীরা খাবারজনিত মানসিক ব্যাধি-সম্পর্কিত কনটেন্ট ৩ গুণ বেশি দেখছে— এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মেটার নিজস্ব এক গবেষণা প্রতিবেদনে। মেটার জরিপ অনুযায়ী, যেসব কিশোর-কিশোরী নিজেদের শরীর নিয়ে হতাশ, তারা ইনস্টাগ্রামে শরীরকেন্দ্রিক কনটেন্ট বেশি দেখছে। এসব পোস্টে দেহের নির্দিষ্ট অঙ্গ যেমন- বুক, উরু ও নিতম্বের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। গবেষণায় এমন সব ভয়াবহ কনটেন্টও পাওয়া গেছে, যেগুলোর মধ্যে ছিল অন্তর্বাস পরা অতিমাত্রায় রোগা নারীর ছবি, নিজের গলা কেটে ফেলা এক নারীর ছবি এবং কান্নারত এক চরিত্রের অঙ্কন— যার পাশে লেখা ছিল, ‘আমি কখনোই তুলনীয় নই’ ও ‘সব শেষ করে দাও’। এসব কনটেন্ট এতটাই সংবেদনশীল যে মেটার গবেষকরা সেগুলোতে ‘সেনসেটিভ কনটেন্ট’ লেবেল যুক্ত করতে বাধ্য হন।
যে কাজগুলো করলে ফেসবুকে ভিউ লাখে পৌঁছে যাবে
যে কাজগুলো করলে ফেসবুকে ভিউ লাখে পৌঁছে যাবে
2025-09-27
সোশাল মিডিয়া বা সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মটি শুধু অনুভূতি শেয়ার করার জায়গা নয়; এখান থেকে আয় করাও যায়, জানা যায় অনেক কিছু। আর ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষের সংখ্যা কমই আছে। অনেকেই আছেন যারা ফেসবুক থেকে মাসে লাখ লাখ টাকা আয় করছেন। কিন্তু আপনি ফেসবুকে ইনকাম করার চেষ্টা করছেন, পারছেন না। আপনার প্রোফাইলে তেমন একটা ভিউ দেখা যায় না। ভীষণ দুশ্চিন্তা আপনার মনে, কী করবেন ভেবে পাচ্ছেন না। চলুন জেনে নেওয়া যাক, আপনি এমন কিছু করুন, যা করলে আপনার ফেসবুকে লাখো ভিউ পৌঁছে যাবে। ফেসবুক শুধু চালালেই হবে না, জানতে হবে কীভাবে ফেসবুক থেকে আয় করা যায়। সে জন্য আয় করতে হলে আপনাকে ফেসবুকের কয়েকটি শর্ত মানতে হবে। এর মধ্যে একটি হচ্ছে— নির্দিষ্টসংখ্যক ভিউ হতে হবে আপনার ফেসবুক কন্টেন্টের। এটি আগে কঠিন কাজ ছিল। অনেকেই সেই শর্ত পূরণ করতে পারতেন না। তবে সময়মতো গড়িয়েছে, এখন সেই কাজটি খুব সহজ হয়েছে।