রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬
২৪.৯°C
আর্কাইভ
English
বাংলা
লগইন
সব খবর
প্রধান সংবাদ
জাতীয়
রাজনীতি
বাংলাদেশ
আন্তর্জাতিক
অর্থনীতি
আইন-আদালত
খেলাধুলা
বিনোদন
শিক্ষা
স্বাস্থ্যসেবা
তথ্য-প্রযুক্তি
লাইফস্টাইল
গণমাধ্যম
পর্যটন
প্রবাস
অপরাধ
দুর্ঘটনা
জব কর্ণার
অনুসন্ধান
সর্বশেষ সংবাদ
হোম
প্রযোজনা প্রতিষ্ঠান
এবার নতুন ভূমিকায় আসছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ
হার্টথ্রব ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ টেলিভিশন, ওটিটি সিরিজ ও প্রেক্ষাগৃহে দাপট দেখিয়ে অভিনয় করে চলেছেন। এই মুহূর্তে অভিনয়ে তেমন ব্যস্ত নন ফারিণ। গত ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমার পর নতুন কোনো প্রজেক্টে তাকে দেখা যায়নি। তবে এবার তিনি নতুন পরিচয়ে হাজির হচ্ছেন। অভিনয় ক্যারিয়ারে নিজের জায়গা তৈরি করার পর এবার নিজের ভাবনা পর্দায় তুলে ধরতে প্রস্তুত তাসনিয়া ফারিণ। সামাজিক মাধ্যম ফেসবুকে গত শনিবার একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। সেই ছবির পোস্টে ক্যাপশনে ফারিণ লিখেছেন— আমি যদি প্রোডাকশন হাউস খুলি তাহলে সেটির নাম কি দেওয়া উচিত? এরপর মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা বিভিন্ন নাম প্রস্তাব আকারে জানান। সেখানে অভিনেত্রী উত্তরও দেন। ফারিণ লিখেছেন— অনেক চমৎকার কিছু সাজেশন দিচ্ছেন আপনারা। ধন্যবাদ।
2025-10-13