আর্কাইভ
লগইন
হোম
আহ্বায়ক
ভারতে বসে দুবাইয়ের ভিডিও বানিয়েছিলেন খুনী ফয়সাল
বাংলাদেশর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে আজ রোববার (২২ মার্চ) সকালে বিধাননগর আদালতে তোলা হয়। ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে আদালত তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। একইসঙ্গে আদালত জানায় কারাগারে তাদের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি জিজ্ঞাসাবাদ করতে পারে। রিমান্ড শেষ হওয়ার পর সকালে প্রথমে তাদের বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় শারীরিক পরীক্ষার জন্য। সেখান থেকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়।
1 দিন আগে
লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না নির্বাচনের জন্য: নাহিদ ইসলাম
লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না নির্বাচনের জন্য: নাহিদ ইসলাম
2025-11-23
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। উদ্বেগ জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, নির্বাচনের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড থাকার কথা, সেই ধরনের লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছি না। অনেক আগেই এই বিষয়ে বলেছি। বাংলাদেশের নির্বাচনি সংস্কৃতিতে জবরদখল, প্রশাসনের অপব্যবহার, টাকার প্রভাব, কালো টাকার ছড়াছড়ি, মাসল পাওয়ারের ব্যবহার- এসব আমরা বহুবছর ধরে দেখে ও শুনে আসছি। ফ্যাসিবাদী সময়ে তো মানুষ ভোট দিতেও পারেনি। ফলে এবারের নির্বাচন গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে—এটাই আমাদের প্রত্যাশা। আমরা আশা করি অনেক তরুণ, স্বপ্নবাজ ও দেশপ্রেমী মানুষ সংসদে আসবেন।
জামায়াত-এনসিপির শীর্ষ নেতারা বিএনপির যেসব প্রার্থীর বিরুদ্ধে লড়বেন
জামায়াত-এনসিপির শীর্ষ নেতারা বিএনপির যেসব প্রার্থীর বিরুদ্ধে লড়বেন
2025-11-05
সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করা যায়। সেই অনুযায়ী প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে তাগিদও দিয়েছেন। নির্বাচন কমিশন আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পূর্ণ করার জন্য প্রস্তুতি শুরু করেছেন। নির্বাচন নিয়ে সংশয় কেটে যাওয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যেও বইছে ভোটের হাওয়া। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনে দলের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। এরপর গত সোমবার (০৩ নভেম্বর) বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বিএনপি অথবা জামায়াতের সঙ্গে জোটের গুঞ্জন থাকলেও প্রায় ২০টির অধিক আসনে অনানুষ্ঠানিকভাবে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। এরপর মঙ্গলবার (০৪ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। 
হাসিনাকে আশ্রয় দেওয়া ভারত কখনো বন্ধু হতে পারে না: নাহিদ ইসলাম
হাসিনাকে আশ্রয় দেওয়া ভারত কখনো বন্ধু হতে পারে না: নাহিদ ইসলাম
2025-11-02
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যতদিন ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে রাখবে, ততদিন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে না। ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে জুলাই গণহত্যাকে সমর্থন দিচ্ছে। তিনি বলেন, তাদের এই অবস্থান পরিবর্তন না করলে, বাংলাদেশ–ভারত সম্পর্ক শীতলই থাকবে।  চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ রোববার (০২ নভেম্বর) দুপুরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচন পেছাতে চায়। তার মতে, জুলাই সনদের আইনি ভিত্তি রচিত হলে গণভোট নির্বাচনের দিন হলেও সমস্যা নেই।