আর্কাইভ
লগইন
হোম
মাদক
সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতন, স্বামী গ্রেফতার
মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্ত্রী ও স্কুল পড়ুয়া ছেলেকে খুটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে সাহিদ শেখ (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (০২ মার্চ) রাতে উপজেলার মাঝারদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে সালথা থানা পুলিশ। অভিযুক্ত সাহিদ শেখ ঐ গ্রামের মো. আকুব্বর শেখের ছেলে। সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে মাঝারদিয়া এলাকায় অভিযান চালিয়ে সাহিদ শেখকে গ্রেফতার করা হয়েছে।
3 দিন আগে