আর্কাইভ
লগইন
হোম
পারাপার
৩ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় আবার ফেরি চলাচল স্বাভাবিক
ভোরে ঘন কুয়াশার কারণে রাজবাড়ী জেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। আজ সোমবার (০৯ মার্চ) সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর পূর্বে, সোমবার ভোর ৫টার দিকে হঠাৎ পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌ-পথের দৃষ্টিসীমা কমে যায়। এ সময় দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে। ভোর থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই প্রান্তে আটকা পড়ে শত শত যানবাহন। শীত ও ঘন কুয়াশার মধ্যে মাঝনদীতে এবং ঘাটে অপেক্ষমাণ যাত্রী ও চালকরা সাময়িক ভোগান্তিতে পড়েন। দুর্ঘটনা এড়াতে নৌরুটের বিভিন্ন পয়েন্টে এবং দুই প্রান্তের ঘাটে ফেরিগুলো নোঙর করে রাখা হয়েছিল।
3 ঘন্টা আগে