আর্কাইভ
লগইন
হোম
ড. আসিফ নজরুল
নতুন মন্ত্রিসভায় আমার থাকা প্রশ্নই আসে না: আসিফ নজরুল
নতুন মন্ত্রিসভায় বর্তমান আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের থাকার প্রশ্নই আসে না বলে তিনি নিজেই জানালেন। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা এই কথা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। এই মন্ত্রিসভায় বর্তমান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল থাকতে পারেন এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে বলে সাংবাদিকরা তার কাছে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, প্রশ্নই আসে না।
3 ঘন্টা আগে
প্রসঙ্গ শিশু ফাইয়াজের মামলা: যা বললেন আসিফ নজরুল
প্রসঙ্গ শিশু ফাইয়াজের মামলা: যা বললেন আসিফ নজরুল
2025-04-20
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের হওয়া ‘পুলিশ হত্যা মামলায়’ প্রধান দুই আসামি তাদের জবানবন্দি প্রত্যাহার করে নিলে ১৭ বছর বয়সী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে আদালতে যেতে হতো না। জুলাইয়ের আন্দোলনকারী ফাইয়াজের মামলা এখনো প্রত্যাহার না হওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনার প্রেক্ষাপটে এসব কথা জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ রোববার (২০ এপ্রিল) সকালে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ‘৫০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স’র উদ্বোধন অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।