আর্কাইভ
লগইন
হোম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
হাসিনার মৃত্যুদণ্ড বাতিল চেয়ে চিঠি পাঠানো আদালত অবমাননাকর: চিফ প্রসিকিউটর
জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো চিঠি আদালত অবমাননাকর বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ বৃহস্পতিবার (০২ এপ্রিল) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মো. আমিনুল ইসলাম বলেন, ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষে লন্ডন থেকে ল ফার্ম দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর আইনে কোনো সুযোগ নেই।
2026-04-02
নিজেদের অভ্যন্তরীণ ইস্যুতে কারও হস্তক্ষেপ চায় না বাংলাদেশ: নিরাপত্তা উপদেষ্টা
নিজেদের অভ্যন্তরীণ ইস্যুতে কারও হস্তক্ষেপ চায় না বাংলাদেশ: নিরাপত্তা উপদেষ্টা
2025-11-20
অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, নিজেদের অভ‍্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপ চায় না বাংলাদেশ। কোনও ধরনের সন্ত্রাসবাদও প্রশ্রয় না দেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভে এই কথা বলেন ড. খলিলুর রহমান। এর পূর্বে, গতকাল বুধবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সময় নিরাপত্তা উপদেষ্টা সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে আমন্ত্রণ জানান।