আর্কাইভ
লগইন
হোম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
গত ১২ দিনে মধ্যপ্রাচ্যের ৩৯১ টি ফ্লাইট বাতিল হয়েছে
চলমান মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যার পরিপ্রেক্ষিতে আজ বুধবার (১১ মার্চ) মোট ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২ টি ফ্লাইট বাতিল হয়।
2026-03-11
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
2025-11-23
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় ৩ দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে আজ দুপুরে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। পরে ক্রেডেনসিয়াল হলে দুই নেতা এক আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেন। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভুটানের সঙ্গে বাংলাদেশের ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এই সম্পর্ক আরও দৃঢ় হবে। তিনি আশা প্রকাশ করেন, ব্যবসা, বাণিজ্য, জলবিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশের মেডিকেল কলেজে ভুটানি শিক্ষার্থীদের আসন বৃদ্ধি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আসনের জন্য ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি প্রশংসা করেন এবং দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।