৬৬ বছরে ‘গর্ভবতী’ হওয়ার গুঞ্জন, যা বললেন অভিনেত্রী নীনা গুপ্তা
বর্ষীয়ান আলোচিত বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে তাকে কম বিতর্কের মুখে পড়তে হয়নি। সম্প্রতি ৬৬ বছর বয়সী এই অভিনেত্রীকে নিয়ে নতুন করে গুঞ্জন ছড়ায় তিনি ‘মা হতে চলেছেন’।
বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কিছুদিন আগেই তার মেয়ে মাসাবা গুপ্তা কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। তার উপর এই বয়সে এসে তাকে নিয়ে এমন খবর রটে যাওয়ায় তুমুল জল্পনার সৃষ্টি হয় নেটদুনিয়ায়। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নীনা নিজেই।
এই গুঞ্জন প্রসঙ্গে কথা বলতে গিয়ে হেসে উড়িয়ে দিয়ে এই বর্ষীয়ান অভিনেত্রী বলেন, ‘ব্যস, এটাই বাকি ছিল—বাস্তব জীবনে ‘বাধাই হো’!”
প্রসঙ্গত, ‘বাধাই হো’ সিনেমায় নীনা ৬০ বছর বয়সী এক নারীর চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি হঠাৎ গর্ভবতী হয়ে পড়েন।