আর্কাইভ
লগইন
হোম
নাসীরুদ্দীন পাটওয়ারী
ভারতীয় সংবিধান, শেখ মুজিবের সংবিধান, ফ্যাসিবাদী সংবিধান আমরা চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী
বর্তমান সংবিধানের মৌলিক কাঠামোয় পরিবর্তন না আনলে সংবিধান বাতিলের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গত বুধবার (১৮ মার্চ) চাঁদপুর প্রেস ক্লাবে এনসিপির আয়োজনে ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এই হুশিয়ারি দেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশে নাকি এখন পরিবর্তন চলছে, এই পরিবর্তনটা শুরু করতে হবে সংবিধান থেকে। মূল সমস্যা হলো- এটি হলো ভারতীয় সংবিধান, শেখ মুজিবের সংবিধান। ফ্যাসিবাদী সংবিধান আমরা চাই না। আমরা বাংলাদেশের সংবিধান চাই। এখন আমরা কথা তুলেছি, সংবিধানের মৌলিক স্ট্রাকচারে ডেভেলপ করতে হবে। তারা সেটি না করলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। আমাদের  হয়তো সংবিধান ছুঁড়ে ফেলার কর্মসূচিতে যেতে হবে।
2026-03-20
যুবকরা বারবার রক্ত দেয়, আর প্রবীণরা প্রতারিত করে: হান্নান মাসউদ
যুবকরা বারবার রক্ত দেয়, আর প্রবীণরা প্রতারিত করে: হান্নান মাসউদ
2025-08-13
আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ ও পাকিস্তান থেকে মুক্তি দিয়েছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, আমরা যুবকরা অভিভাবকদের সঙ্গে নিয়ে দিল্লির দাসত্ব থেকে এই বাংলাদেশকে মুক্ত করেছি। আমরা যতবারই ইতিহাসের দিকে তাকাই, যত ইতিহাসের বাঁকবদল ঘটেছে, প্রতিটি বাঁক বদলে নেতৃত্ব দিয়েছে যুবকরা। যতবারই ইতিহাসের বাঁকবদল করে দিয়েছে যুবকরা, ততবারই যুবকদের অবমূল্যায়ন করে নেতৃত্ব হাতে তুলে নিয়েছিলেন প্রবীণরা। আমরা এখানে প্রবীণ-যুবকদের ভেদাভেদ সৃষ্টি করতে আসিনি। আমরা বলতে চাই, যুবকরা বারবার রক্ত দেয়, পরবর্তীতে যারা দেশ গঠনে ভূমিকা রাখার কথা বলে, তারা বারবারই যুবকদের প্রতারিত করে।
সারজিস-হাসনাতসহ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
সারজিস-হাসনাতসহ ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
2025-08-06
কক্সবাজারে যাওয়াকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে। আজ বুধবার দুপুর ২টা ৪৭ মিনিটের দিকে দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। তারা হলেন- দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, মুখ্য সংগঠন (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। নোটিশে বলা হয়েছে, গতকাল ৫ই আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা ‘রাজনৈতিক পর্ষদ’ এর নিকট পূর্বে অবগত করা হয়নি। এমতাবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নিকট সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে।
চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না: হাসনাত আবদুল্লাহ
চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না: হাসনাত আবদুল্লাহ
2025-07-29
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছেন, তাদের হুঁশিয়ারি দিয়ে দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না। ময়মনসিংহে গতকাল সোমবার (২৮ জুলাই) বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভায় এই হুঁশিয়ারি দেন তিনি। শহরের টাউন হলের মাঠে বৃষ্টির মধ্যে আয়োজিত সভায় হাসনাত আবদুল্লাহ বলেন, ‘খুবই দুঃখজনক বিষয়, আমাদের নাম–পরিচয় ব্যবহার করে, এনসিপির ব্যানার ব্যবহার করে অনেকে চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন। আমাদের নেতা–কর্মী যারা আছেন, আমরা মুখে মুখে বলব, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি গিয়ে করবেন চাঁদাবাজি—এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাশত করব না। আমাদের লাখ লাখ কর্মীর দরকার নেই। আমাদের লাখ লাখ নেতার দরকার নেই। এই চাঁদাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না।’