আর্কাইভ
লগইন
হোম
শরিফ ওসমান হাদি
হাদি হত্যা: আদালতে অস্ত্র বিক্রেতার স্বীকারোক্তিমূলক জবানবন্দি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় গ্রেফতার অস্ত্র বিক্রেতা মো. মাজেদুল হক হেলাল আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার (১৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন। এই মামলায় ১৫ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য আসামি মাজেদুল হকের ৩ দিনের রিমান্ড মন্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করা হয়।
5 দিন আগে
হাদি হত্যার বিচার দাবিতে আজ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু
হাদি হত্যার বিচার দাবিতে আজ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু
2026-01-03
শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আজ শনিবার ০৩ থেকে ০৬ জানুয়ারি পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করবে ইনকিলাব মঞ্চ। গতকাল শুক্রবার (০২ জানুয়ারি) শাহবাগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এই কর্মসূচির ঘোষণা দেন। গতকাল শুক্রবার (০২ জনুয়ারি) জুমার নামাজের পর বিক্ষোভ-মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ। আবদুল্লাহ আল জাবের জানান, অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল ও দেশের প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে যাবেন সংগঠনটির সদস্যরা। বিচার নিশ্চিতে সহযোগিতা চাইবেন তারা। একই সঙ্গে ০৭ জানুয়ারির মধ্যে হাদির খুনি এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অভিযোগপত্র দাখিলের দাবিও তোলেন তারা। অন্যথায় চূড়ান্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। 
ওসমান হাদি হত্যা: খুনি ফয়সালের ২ সহযোগী ভারতে আটক
ওসমান হাদি হত্যা: খুনি ফয়সালের ২ সহযোগী ভারতে আটক
2025-12-28
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় হামলাকারী ফয়সালের দুই সহযোগী ভারতে আটক হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম। আজ রোববার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। ডিএমপির এই কর্মকর্তা বলেন, হাদি হত্যা মামলার মূল আসামিদের চিহ্নিত করার আগেই তারা পালিয়ে যায়। তারা মেঘালয় রাজ্যের তুরা এলাকায় আত্মগোপনে চলে যায়। সেখানে তাদের সহযোগিতাকারী দুইজনকে আটক করেছে ভারতের পুলিশ।
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিললো হাদির নামে ‘চিরকুট’
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে মিললো হাদির নামে ‘চিরকুট’
2025-12-28
মাত্র তিন মাস ২৭ দিন পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স খোলা হয়েছে। দানবাক্সে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালঙ্কারের পাশাপাশি বিভিন্ন চিঠি-চিরকুট পাওয়া গেছে। এর মধ্যে একটি চিরকুট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, যেখানে লেখা ছিল ‘হাদী হত্যার প্রকাশ্যে বিচার চাই।’ গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লার নেতৃত্বে দানবাক্সগুলো খোলা হয়। এই সময় দানবাক্স থেকে মোট ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া যায়। মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ধর্মপ্রাণ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানে সব ধর্মের মানুষ দান করে থাকেন। এসব দানের অর্থ দিয়ে একটি আধুনিক ও দৃষ্টিনন্দন মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হবে, যেখানে একসঙ্গে প্রায় ৩০ হাজার মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারবেন। মসজিদটির নকশা প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই নির্মাণকাজ শুরু করা হবে।