আর্কাইভ
লগইন
হোম
গণমাধ্যম
গম পাচারের অভিযোগে ভারতীয় অভিনেত্রী নুসরাতকে ইডি'র তলব
ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ও তৃণমূলের প্রাক্তন সংসদ সদস্য নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ বুধবার (২২ এপ্রিল) কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাকে হাজির হতে বলা হয়েছে। এই বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, করোনা সংকটের সময়ে বাংলাদেশে গম পাচারের অভিযোগে বেশ কিছু ট্রাক আটক করা হয়েছিল সীমান্ত এলাকায়। সেই সময় বসিরহাটের সংসদ সদস্য ছিলেন নুসরাত জাহান। এই বিষয়ে নুসরাত জাহানকে জেরা করা হবে বলে জানা গেছে।
2026-04-22
শপিংমল ও দোকানপাট বন্ধ নিয়ে নতুন সময় জানালো সরকার
শপিংমল ও দোকানপাট বন্ধ নিয়ে নতুন সময় জানালো সরকার
2026-04-05
মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে জ্বালানি সাশ্রয়ে দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সে সিদ্ধান্ত পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানীর সচিবালয়ে আজ রোববার (০৫ এপ্রিল) দুপুরে এই কথা জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত। এদিকে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনও গণমাধ্যমকে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা ব্যবসায়ীদের স্বার্থে গতকাল মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে সভা করেছিলাম। আমরা শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময় বাড়ানোর দাবি জানিয়েছিলাম। আজ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আমাদেরকে ডেকে ছিলেন। সেখানে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও সচিবও ছিলেন। তারা আমাদের জানিয়েছেন যে, শপিংমল ও দোকানপাট আরও এক ঘণ্টা বেশি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার
2026-03-30
১/১১ সরকারের আরেক কুশীলব ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে (৬১)  গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ সোমবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুরের ডিওএইচএস-এর ১২ নম্বর রোডের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির দায়িত্বশীল একটি সূত্র গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করলেও কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। এর পূর্বে ১/১১ সরকারের দুই কুশীলব বিতর্কিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেফতার করে ডিবি। তারা এখন ডিবির কাছে রিমান্ডে রয়েছে।