আর্কাইভ
লগইন
হোম
সাবিলা নূর
জন্মদিনে ‘রকস্টার’ চমক, নিউ লুকে আলোচনায় শাকিব খান
সুপারস্টার শাকিব খান নিজের জন্মদিনেই নতুন চমক নিয়ে হাজির হয়েছেন। মালয়েশিয়ায় ‘রকস্টার’ সিনেমার শুটিং চলাকালীন এক ভিন্নধর্মী রকস্টার লুকে দেখা গেছে তাকে, যা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সিনেমাটির পরিচালক আজমান রুশো জানিয়েছেন, আজ শনিবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিন উপলক্ষ্যে প্রকাশ করা হচ্ছে ‘রকস্টার’-এর ফার্স্টলুক। তার ভাষায়, এখানে একেবারে আধুনিক ও ট্রেন্ডি রক মিউজিশিয়ানের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে—যিনি নিজেই গান লেখেন এবং সুর করেন। সেই ভাবনা থেকেই চরিত্রটির ডিজাইন করা হয়েছে। জানা গেছে, দীর্ঘ প্রায় ২৭ বছরের ক্যারিয়ারে এই ধরনের চরিত্রে এবারই প্রথম অভিনয় করছেন শাকিব। চরিত্রটিকে ফুটিয়ে তুলতে শুটিংয়ের আগে কয়েকদিন গিটার শেখারও প্রস্তুতি নিয়েছেন তিনি। নির্মাতা দল সিনেমাটির গল্প, নির্মাণশৈলী এবং লুকে নতুনত্ব আনার চেষ্টা করেছে।
2026-03-28
‘লিচুর বাগানে’কে টপকিয়ে শীর্ষে জোভানের ‘আশিকি’
‘লিচুর বাগানে’কে টপকিয়ে শীর্ষে জোভানের ‘আশিকি’
2025-06-12
পবিত্র ঈদুল আজহার পূর্বে থেকেই আলোচনায় ছিল শাকিব খান ও সাবিলা নূরের ‘তাণ্ডব’ সিনেমার গান ‘লিচুর বাগানে’। তবে ঈদের শুরুতেই দৃশ্যপট পাল্টে দেয় ফারহান আহমেদ জোভানের অভিনীত নাটক ‘আশিকি’। ইউটিউবে দর্শকপ্রিয়তায় নাটকটি এখন ট্রেন্ডিংয়ের শীর্ষে এবং অনেকটাই ছাপিয়ে গেছে ‘লিচুর বাগানে’ গানটিকে। ঈদের দ্বিতীয় দিন, ৮ জুন রাতে সিএমভি ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় ‘আশিকি’। মাত্র কয়েক দিনের ব্যবধানে নাটকটি ইউটিউবে ৬৬ লাখেরও বেশি ভিউ অর্জন করেছে। বিপরীতে, বহু আলোচিত ‘লিচুর বাগানে’ এখনো ১৭ লাখ ভিউ পার করতে পারেনি। ভিউ এবং জনপ্রিয়তার এই ব্যবধান এখন আলোচনার কেন্দ্রে।