আর্কাইভ
লগইন
হোম
মাদারীপুর
ডোপ টেস্টে পজিটিভ: দুই বছর নিষিদ্ধ ভারোত্তোলক মাবিয়া
ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন। দুই বছরের জন্য তাকে ভারোত্তোলন থেকে নিষিদ্ধ করা হয়েছে। গত বছর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমস শেষে মাবিয়া ডোপিং টেস্টে পজিটিভ হন। গেমস শুরুর আগে নেওয়া তার নমুনায় নিষিদ্ধ ডাইইউরেটিক্স পাওয়া যায়। এর ভিত্তিতে সাউথ এশিয়া রিজিওনাল অ্যান্টি ডোপিং অর্গানাইজেশনের রেজাল্ট ম্যানেজমেন্ট কমিটি ওয়াদা কোড অনুযায়ী তাকে নিষিদ্ধ করা হয়েছে। গত বৃহস্পতিবার (০৯ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানিয়ে মাবিয়াকে চিঠি পাঠানো হয়। আন্তর্জাতিক অ্যান্টি-ডোপিং বিধি অনুযায়ী তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন।
2 দিন আগে
দেশের ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ
দেশের ২১ জেলায় বইছে শৈত্যপ্রবাহ
2025-12-31
দেশের বেশির ভাগ কয়েকদিন ধরে এলাকায় কুয়াশার দাপট চলছে। আজ সকালে রাজধানীসহ কয়েকটি এলাকায় কুয়াশা কিছুটা কমলেও তাপমাত্রা কমে গেছে। গোপালগঞ্জে আজ চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের দুই বিভাগসহ মোট ২১ জেলায় শৈত্যপ্রবাহ চলছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামিকাল বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহণ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
নির্বাচন বানচালের চেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে: উপদেষ্টা আদিলুর রহমান খান
নির্বাচন বানচালের চেষ্টা শক্ত হাতে প্রতিহত করা হবে: উপদেষ্টা আদিলুর রহমান খান
2025-12-27
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের দেশপ্রেমিক প্রতিটি মানুষ নির্বাচন সুষ্ঠুভাবে করার লক্ষ্যে এগিয়ে আসবে ও সহযোগিতা করবে।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে জুলাইযোদ্ধাসহ দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার এলাকায় জুলাই আন্দোলনে শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন। এর পূর্বে সদর উপজেলার ঘটমাঝি এলাকায় যান উপদেষ্টা। সেখানে রাজধানী ঢাকায় গুলিতে নিহত শহীদ মামুন সরদারের কবর জিয়ারত করেন। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। তার পূর্বে সকালে শহরের শকুনি লেকেরপাড়ে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শহীদের প্রতি। তারও আগে সকালে শিবচরে হাউজিং প্রকল্প এলাকা পরিদর্শন করেন তিনি।