আর্কাইভ
লগইন
হোম
প্রিয়াঙ্কা সরকার
অভিনেতা রাহুলের স্ত্রীর উদ্দেশ্যে যা বললেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া
বিগত ২০০৮ সালে কলকাতায় মুক্তি পায় টালিউড ব্লকবাস্টার সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’। রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। সেই ছবির শুটিং থেকেই প্রেম, পরবর্তীতে বিয়ের পিঁড়িতে বসেন তারা। কিন্তু রোববার (২৯ মার্চ) আকস্মিকভাবে এক দুর্ঘটনায় মারা যান রাহুল। একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় তার। এই টালিউড অভিনেতার অকাল প্রয়াণে দুই বাংলার বিনোদন অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। এবার এই অভিনেতাকে স্মরণ করে ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘ঝরা পালক’ সিনেমায় রাহুলের সঙ্গে তার প্রথম ও শেষ কাজের অভিজ্ঞতা হয়েছিল বলে জানান তিনি। এছাড়াও সেই পোস্টে  রাহুলকে ‘এক অপরিসীম মগ্ন মানুষ’ ও ‘অনন্য শিল্পী’ হিসেবে উল্লেখ করেন জয়া আহসান। অভিনেত্রী লেখেন, ‘রাহুল অরুণোদয় ব্যানার্জি এক অপরিসীম মগ্ন মানুষ, চির নিদ্রায় এক অনন্য শিল্পী। এ যেন ভাবতেই পারা যায় না…।’
3 ঘন্টা আগে