আর্কাইভ
লগইন
হোম
করণ জোহর
বলিউডে আন্ডারওয়ার্ল্ডের দাপট: শাহরুখ-করণের ভয়ংকর অভিজ্ঞতা
গত ৯০ দশকের বলিউড মানেই যেমন ছিল ব্লকবাস্টার সব সিনেমা, তেমনি পর্দার আড়ালে ছিল আন্ডারওয়ার্ল্ড বা অন্ধকার জগতের এক ভয়াবহ ছায়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ভীতিকর সময়ের স্মৃতিচারণ করেছেন অভিনেতা বরুণ ধাওয়ান। শুধু বরুণ নন, শাহরুখ খান থেকে শুরু করে করণ জোহর—সবাইকেই কোনো না কোনো সময় পড়তে হয়েছিল প্রাণনাশের হুমকির মুখে। বরুণ ধাওয়ান জানান, তার বাবা প্রখ্যাত নির্মাতা ডেভিড ধাওয়ানের কাছে নিয়মিত চাঁদাবাজির ফোন আসতো। তবে মজার ব্যাপার হলো, শুরুতে পরিবারের কেউ বিষয়টি গুরুত্বই দেয়নি। বরুণ বলেন, ‘আমাদের বাড়ির স্টাফরা ফোন ধরতো এবং ওপাশ থেকে আসা হুমকিকে পাত্তাই দিত না। উলটো তারা হুমকিদাতাকে বলতো— অমুক বাগানে আয়, তোকে দেখে নেব!’ তবে এক সহ-অভিনেতার সতর্কবার্তায় ডেভিড ধাওয়ান বুঝতে পারেন পরিস্থিতি কতটা ভয়াবহ। হুমকিদাতা অস্ত্র নিয়ে তার অফিসে আসার বার্তা দিলে ঐদিন নিরাপত্তার খাতিরে পুরো পরিবারকে অন্য জায়গায় থাকতে হয়েছিল।
4 ঘন্টা আগে