আর্কাইভ
লগইন
হোম
রেকর্ড
বিসিবির প্রধান নির্বাচক হলেন বাশার, যুক্ত হলেন নাঈম-নাদিফ
বিসিবির নতুন করে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেলেন হাবিবুল বাশার সুমন। এছাড়া সহকারী হিসেবে যুক্ত হলেন নাদিফ চৌধুরী এবং নাঈম ইসলাম। আর আগে থেকে ছিলেন হাসিবুল হোসেন শান্ত।আজ সোমবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে বিসিবি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫৩ বছর বয়সী বাশারের নির্বাচক হিসেবে আগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি জাতীয় দল ও নারী দলের নির্বাচক প্যানেলে দায়িত্ব পালন করেছেন। খেলোয়াড়ি জীবনে ছিলেন দেশের অন্যতম সেরা ব্যাটার। বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৩,০০০ রান করার কৃতিত্বও তার।
2026-03-24
আবার স্বর্ণ-রূপার দামে রেকর্ড, প্রতিভরি স্বর্ণ ২,২২,০৮২ টাকা
আবার স্বর্ণ-রূপার দামে রেকর্ড, প্রতিভরি স্বর্ণ ২,২২,০৮২ টাকা
2025-12-23
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গতকাল সোমবার (২২ ডিসেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর পূর্বে গত ২২ ডিসেম্বর স্বর্ণের দাম বাড়ানো হয়। এতে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো মানের একভরি স্বর্ণের দাম হয় ২,১৮,১১৬ টাকা। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩,৯৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২, ২২,০৮২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩,৭৯১ টাকা বাড়িয়ে ২,১১,৯৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
দেশের ইতিহাসে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড: প্রতি ভরি ২,১৮,১১৭ টাকা
দেশের ইতিহাসে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড: প্রতি ভরি ২,১৮,১১৭ টাকা
2025-12-22
আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ১,০৫০ টাকা। এতে নতুন করে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২,৮,১১৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বৃদ্ধির প্রেক্ষিতে এই দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ সোমবার (২২ ডিসেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে। গতকাল রোববার (২১ ডিসেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরল রেকর্ড ছুঁলেন কিলিয়ান এমবাপ্পে
ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরল রেকর্ড ছুঁলেন কিলিয়ান এমবাপ্পে
2025-12-02
পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর রিয়াল মাদ্রিদের হয়ে এক ক্যালেন্ডার বছরে ৫৩ বা তার বেশি গোল করার কৃতিত্ব অর্জনকারী দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। সম্প্রতি লা লিগায় জিরোনার সঙ্গে ১-১ গোলে ড্র ম্যাচে গোল করে ফরাসি অধিনায়ক এই মাইলফলক স্পর্শ করেছেন। দুর্দান্ত ফর্ম ও ধারাবাহিকতায় এমবাপ্পে নিজেকে ক্রমাগত নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন। এই সাফল্যের পাশাপাশি আরও একটি রেকর্ডও তার সংগ্রহে যুক্ত হলো। রিয়াল মাদ্রিদের হয়ে এই প্রথম পুরো ক্যালেন্ডার বছর তিনি গোল করেছেন। অন্যদিকে, পর্তুগিজ তারকা রোনালদো নয় মৌসুমে ৫ বার এই কৃতিত্ব অর্জন করেছিলেন। এমবাপে ৪ দিন আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অলিম্পিয়াকোসের বিপক্ষে ৪ গোল করার কীর্তি দেখিয়েছিলেন। ঐ ম্যাচে রিয়াল ৪-৩ গোলে জিতেছিল। বিগত ২০১৫/১৬ মৌসুমে রোনালদো মালমোরের বিপক্ষে ৪ গোল করেছিলেন।