আর্কাইভ
লগইন
হোম
ভর্তি
রামেক হাসপাতালে আইসিইউ সংকট: ১ মাসে ২২৯ জনের মৃত্যু, শিশু ৯১ জন
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) সংকট ভয়াবহ রূপ নিয়েছে। শয্যা না পেয়ে অপেক্ষমাণ অবস্থায় গত একমাসে ২২৯ রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯১ জনই শিশু। হাসপাতাল সূত্র জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় ১০০ শয্যার নতুন আইসিইউ স্থাপনের প্রস্তাব গত রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে আইসিইউ শয্যা রয়েছে মোট ৪০টি। এর মধ্যে শিশুদের জন্য ১২, বয়োজ্যেষ্ঠদের জন্য ১৬ এবং প্রাপ্তবয়স্কদের জন্য ১২টি শয্যা নির্ধারিত। তবে সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবের কারণে অন্য ইউনিট থেকে সমন্বয় করে শিশু আইসিইউতে আরও ৬টি শয্যা বাড়ানো হয়েছে।
3 দিন আগে
দেশে ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই, আক্রান্ত হাসপাতালে ভর্তি ৩১ জন
দেশে ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই, আক্রান্ত হাসপাতালে ভর্তি ৩১ জন
2026-01-10
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। একই সময়ে সারাদেশে ৩১ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন রয়েছেন।
ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই, আক্রান্ত হাসপাতালে ভর্তি ১১১ জন
ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই, আক্রান্ত হাসপাতালে ভর্তি ১১১ জন
2025-12-29
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময় সারাদেশে ১১১ জন ডেঙ্গুরোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আটজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন ও রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন রয়েছেন।