আর্কাইভ
লগইন
হোম
পুজা চেরি
অবশেষে কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে আসছে ‘মাসুদ রানা’
কিংবদন্তি লেখক কাজী আনোয়ার হোসেনের কালজয়ী গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’ নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত সিনেমাটি অবশেষে প্রেক্ষাগৃহে আসছে। দীর্ঘ ৫ বছরের অনিশ্চয়তা কাটিয়ে আগামী কোরবানির ঈদে সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। আগামী বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ট্রেলার প্রকাশের মাধ্যমে শুরু হবে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচার। বিগত ২০২০ সালে মাসুদ রানা সিরিজের ওপর ভিত্তি করে দুইটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিল জাজ। এর মধ্যে হলিউড নির্মাতা আসিফ আকবরের ‘এমআরনাইন: ডু অর ডাই’ গত বছর মুক্তি পেলেও সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমাটির কাজ আটকে ছিল। প্রযোজক আব্দুল আজিজ জানান, কাজী আনোয়ার হোসেনের অনুমোদিত চিত্রনাট্য অনুযায়ী বড় বাজেটে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। শুটিং ও নির্মাণশৈলীতে কোনো কমতি রাখা হয়নি বলে দাবি করেন তিনি।
2 ঘন্টা আগে
‘টগর’ সিনেমা নিয়ে আশাবাদী পূজা চেরি
‘টগর’ সিনেমা নিয়ে আশাবাদী পূজা চেরি
2025-06-01
ঢালিউডের হাল সময়ের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী। ক্যারিয়ারের শুরুতেই তিনি সিয়াম আহমেদের সঙ্গে জুটি বেঁধে সফলতা তুলে নেন। এরপর শাকিব খানসহ একাধিক নায়কের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় চলতি প্রজন্মের নায়ক আদর আজাদের সঙ্গে জুটিবদ্ধ হয়ে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন। তার মাঝ থেকেই আসছে ঈদুল আজহা উপলক্ষ্যে মুক্তি পেতে যাচ্ছে আদর-পূজা জুটির নতুন সিনেমা ‘টগর’। অ্যাকশন-রোমান্টিক গল্পের এ সিনেমার গান ও টিজার প্রকাশ হয়েছে। এ সিনেমায় আদর ও পূজা অভিনয় করেছেন টগর আর জয়িতা চরিত্রে। এদিকে, ঈদে এর বাইরে আরও ১০টি সিনেমা মুক্তি পাচ্ছে। সেদিক থেকে ‘টগর’-কে ভালো টক্কর দিয়েই ঈদে হলগুলোতে টিকে থাকতে হবে।
‘টগর’- এর অফিশিয়াল পোস্টারে যেরূপে আদর ও পূজা
‘টগর’- এর অফিশিয়াল পোস্টারে যেরূপে আদর ও পূজা
2025-05-21
প্রথম অফিশিয়াল পোস্টার প্রকাশিত হলো ‘টগর’ সিনেমার। রোমাঞ্চ আর রক্তাক্ত প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি। সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান এবং প্রযোজনা ও পরিবেশনায় রয়েছে এআর মুভি নেটওয়ার্ক। ঐ পোস্টারে দেখা যাচ্ছে, একটি জ্বলন্ত শিল্পাঞ্চলের পরিবেশে দাঁড়িয়ে আছেন রক্তমাখা হাতে ছুরি ধরা এক কঠিন চেহারার আদর আজাদ। তার পেছনে রয়েছেন পূজা চেরি, যার চোখে-মুখে ভয়, ভালোবাসা আর বেদনার মিশ্র অনুভূতি। চারদিকে ছড়িয়ে আছে মৃতদেহ, যা সিনেমার ভয়াবহতার ইঙ্গিত দেয়। ব্যাকগ্রাউন্ডে আগুনের শিখা এবং কন্টেইনার ইয়ার্ড দৃশ্য সিনেমাটির কনটেন্ট ও প্রেক্ষাপটকে আরও গভীর করে তুলেছে।