আর্কাইভ
লগইন
হোম
মিশর
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পাকিস্তান-চীনের যৌথ উদ্যোগ চলমান
চলমান মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমিয়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পাকিস্তান ও চীন যৌথভাবে একটি উদ্যোগের প্রস্তাবনা ঘোষণা করেছে। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বৈঠকের পর যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়। এই পরিকল্পনায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, উত্তেজনারোধে জরুরি কূটনৈতিক উদ্যোগ এবং হরমুজ প্রণালীর মাধ্যমে সাধারণ সামুদ্রিক চলাচল পুনরায় চালু করার আহ্বান অন্তর্ভুক্ত রয়েছে।
2026-04-01
ইসরাইলকে ৬ আরব দেশের সহযোগিতা, চাঞ্চল্যকর তথ্য
ইসরাইলকে ৬ আরব দেশের সহযোগিতা, চাঞ্চল্যকর তথ্য
2025-10-13
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের ফাঁস হওয়া কিছু নথির ওপর ভিত্তি করে একটি মার্কিন সংবাদমাধ্যম গত ৩ বছরে সেন্টকমের সহযোগিতায় ইহুদিবাদী ইসরাইল ও এই অঞ্চলের আরব দেশগুলোর মধ্যে একটি নিরাপত্তা-সামরিক কাঠামো গঠন এবং সম্প্রসারণের বিস্তারিত তথ্য দিয়েছে। আমেরিকান নথিপত্র থেকে জানা যায়, গাজা যুদ্ধসহ পশ্চিম এশিয়ার  নানা সংঘাতের সময় ইসরাইল এবং এই অঞ্চলের ৬টি আরব দেশের কর্মকর্তারা মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সহায়তায় আঞ্চলিক হুমকি, ইরান এবং গাজায় ভূগর্ভস্থ টানেল বা সুড়ঙ্গ মোকাবিলার উপায় নিয়ে বিভিন্ন সভা ও প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে