আর্কাইভ
লগইন
হোম
সুপারস্টার
এবারে ইতালিতে মুক্তি পেলো সিয়ামের ‘রাক্ষস’ সিনেমা
এই ঈদুল ফিতরে মুক্তি পাওয়া অন্যতম আলোচিত সিনেমা সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’। মুক্তির পর দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি দারুণ সাড়া ফেলে। এরই ধারাবাহিকতায় এবার সিনেমাটি পৌঁছে গেছে ইতালিতে। ইতালির রাজধানী রোমে ‘সিনেমা ব্রডওয়ে’ নামক একটি প্রেক্ষাগৃহে গত সোমবার (০৬ এপ্রিল) সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন জানিয়েছে, রোমে মুক্তির প্রথমদিনেও দর্শকের ভালো সাড়া পেয়েছেন তারা। ‘রাক্ষস’ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। রোমান্টিক থ্রিলার গল্পের এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও তার নায়িকা হিসেবে আছেন টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি।
2026-04-08
কারিনা কাপুর ও লিওনেল মেসির সাক্ষাৎ ঘিরে তুমুল আলোচনা
কারিনা কাপুর ও লিওনেল মেসির সাক্ষাৎ ঘিরে তুমুল আলোচনা
2025-12-14
বলিউড তারকা কারিনা কাপুর খানের সঙ্গে আর্জেন্টাইন ফুটবলার সুপারস্টার লিওনেল মেসির সম্ভাব্য সাক্ষাৎ নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। ভারত সফরে থাকা মেসির সঙ্গে মুম্বাইয়ে কারিনা কাপুর খানের দেখা হওয়ার কথা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ইতোমধ্যেই এই সম্ভাব্য সাক্ষাৎ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। প্রতিবেদন অনুযায়ী, ১৪ ডিসেম্বর মুম্বাইয়ে অবস্থানকালে লিওনেল মেসির সঙ্গে দেখা করতে পারেন কারিনা কাপুর খান। মেসির বহুল আলোচিত ‘G.O.A.T India Tour 2025’ শুরুর আগেই এই সাক্ষাৎ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জানা যায়, বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকা বর্তমানে মুম্বাইয়ে রয়েছেন এবং সেখানে একাধিক তারকা ও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার সাক্ষাতের সূচি নির্ধারিত রয়েছে।
হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে জুটি গড়ে তোপের মুখে নায়ক রণবীর কাপুর
হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে জুটি গড়ে তোপের মুখে নায়ক রণবীর কাপুর
2025-11-19
বলিউড সুপারস্টার রণবীর কাপুরের বয়স এখন ৪০। আর সারা অর্জুনের বয়স মাত্র ২০। অথচ শুটিংয়ে সারা অর্জুনের সঙ্গে রণবীরের রসায়ন নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে। বয়সের ব্যবধানের জন্য কটাক্ষের শিকার হয়েছেন অভিনেতা। অভিনেতা রণীবর কাপুর হাঁটুর বয়সি নায়িকাদের সঙ্গে জুটি বাঁধা নিয়ে মুখ খুললেন। ‘হাঁটুর বয়সি নায়িকাদের সঙ্গে জুটি বাঁধা কি বলিউডে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে!’ এমন কাটাক্ষের জবাবে রণবীর বলেন, ‘ও যেন এটা করার জন্যই জন্মেছে। ওর অভিনয় দেখলে মনে হবে, এর আগে ও ৫০টি ছবিতে অভিনয় করেছে। মানুষ ও শিল্পী হিসাবে ও খুবই উঁচু মানের। আমি যে অসাধারণ অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে ও একজন। ওর জন্য আমাকেও দেখতে ভালো লেগেছে।’