আর্কাইভ
লগইন
হোম
অগ্নিকাণ্ড
কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইট কারখানার আগুন নিয়ন্ত্রণে, ৫ লাশ উদ্ধার
ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় আগুনের ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (০৪ এপ্রিল) বিকাল সোয়া ৪টার দিকে এই খবর পাওয়া যায়। পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার ফাইটার পিংকি রায়। এখন ঘটনাস্থলে ৩টি ইউনিট কাজ করছে। পিংকি রায় জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। উদ্ধার কাজ চলমান রয়েছে। এর পূর্বে দুপুর ১টা ১১ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, দুপুর ১টা ১১ মিনিটে রাজধানীর কদতলী এলাকায় একটি গ্যাসলাইট কারখানায় আগুনের খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। তবে কীভাবে আগুন লেগেছে সেই বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।
2026-04-04
বিমানবন্দরে অগ্নিকাণ্ড: পুড়েছে কয়েক হাজার কোটি টাকার আমদানি-রপ্তানি পণ্য
বিমানবন্দরে অগ্নিকাণ্ড: পুড়েছে কয়েক হাজার কোটি টাকার আমদানি-রপ্তানি পণ্য
2025-10-19
দীর্ঘ প্রায় ৭ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজের আগুন। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ অন্যান্য বাহিনীর অক্লান্ত চেষ্টায় রাত ৯টা ১৮ মিনিটে নিয়ন্ত্রণে আসে এই ভয়াবহ আগুন। তবে রাত ২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নির্বাপণ করা যায়নি। গতকাল শনিবার (১৮ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে একে একে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। পাশাপাশি বিমান বাহিনী ও নৌ-বাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে নামে। তাদের সহযোগিতায় আসে পুলিশ, র‌্যাব, আনসার ও সেনাবাহিনী। প্রায় ১২ ঘণ্টা ধরে জ্বলতে থাকা আগুনে পুড়ে গেছে বিমানবন্দরের আমদানি কার্গো শাখায় থাকা হাজার হাজার কোটি টাকার মালামাল। বিমানবন্দরের এই শাখায় রাখা ছিল বিদেশ থেকে আমদানি করা পোশাক, ইলেকট্রনিকস পণ্য ও রাসায়নিকসহ বিভিন্ন পণ্য।
মিরপুরের শিয়ালবাড়ি অগ্নিকাণ্ডে ৯ জন নিহত
মিরপুরের শিয়ালবাড়ি অগ্নিকাণ্ডে ৯ জন নিহত
2025-10-14
মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি কেমিক্যাল গোডাউন ও একটি গার্মেন্টসে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল থেকে ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো মিলেছে গার্মেন্টস অংশে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায়। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ঘটনাস্থলে সাংবাদিকদের এই তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী। তিনি জানান, বলেন, আমাদের সার্চিং অপারেশন (তল্লাশি অভিযান) চলছে। এর মধ্যে আনুমানিক ৯ লাশ উদ্ধার করা হয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, লাশগুলো গার্মেন্টস অংশে মিলেছে। আমরা ধারণা করছি, প্রথমে কেমিক্যাল থেকে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেই কেমিক্যালের বিষক্রিয়ায় তারা মারা গিয়ে থাকতে পারেন। অন্যরা বেরিয়ে গেলেও তারা হয়তো বেরোতে পারেননি। তবে বিস্তারিত তদন্তে বলা যাবে।