আর্কাইভ
লগইন
হোম
ইসরাইলি বাহিনী
যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করেই গাজায় ইসরাইলি হামলায় নিহত ৯
যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এতে কমপক্ষে ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, রোববার (১৫ ফেব্রুয়ারি) উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ইসরাইলি হামলায় অন্তঃত ৪ জন নিহত হন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে উপত্যকাটিতে নির্দিষ্ট সীমারেখা বরাবর সেনা সদস্যের সরিয়ে নিয়েছিল ইসরাইল। ওই সীমারেখাকে বলা হয় ‘ইয়েলো লাইন’ বা ‘হলুদ রেখা’। তথাকথিত সেই হলুদ রেখার বাইরেও এই হামলা চালানো হয়।
2026-02-15
যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরাইলি হামলা গাজায়, নিহত ৯
যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরাইলি হামলা গাজায়, নিহত ৯
2025-10-15
ইসরাইলি বাহিনী যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় আরও ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে। যুদ্ধবিরতির মধ্যেই গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায়। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজা সিটির পৃথক দুই স্থানে ইসরাইলি বাহিনীর গুলিতে মৃত্যু হয় তাদের। খবর আল-জাজিরা। প্রতিবেদনে জানানো হয়, গাজা সিটি হয়ে নিজ নিজ বাসায় ফিরছিলেন ফিলিস্তিনিরা। এই সময়েই ঐ হামলার ঘটনা ঘটে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, সেনা সদস্যদের খুব কাছাকাছি এসে পড়েছিলেন কয়েকজন। তাই সন্দেহভাজন হিসেবে তাদের ওপর গুলি ছোড়া হয়। অপরদিকে, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। তারা জানায়, নিহতদের গাজার আল-আহলি ও আল-নাসের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।