আর্কাইভ
লগইন
হোম
ড্রোন হামলা
ইরাকের বাগদাদে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা
ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ‘ভিক্টোরিয়া বেস’ লক্ষ্য করে আবার একটি ড্রোন হামলা চালানো হয়েছে। স্থানীয় নিরাপত্তা সূত্রগুলো এই হামলার খবর নিশ্চিত করলেও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে এর দায় স্বীকার করেনি। এর আগেও ঘাঁটিটি বহুবার ড্রোন ও রকেট হামলার লক্ষ্যবস্তু হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে মার্কিন ও ইসরাইলি বিমান হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। সেই অভিযানে ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ১,৩৪০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর থেকে ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলো প্রতিশোধমূলক অবস্থান নিয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরান ইতিমধ্যে ইসরাইল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
2026-03-30
ইসরায়েলি হামলায় গাজায় ৪৮ ঘণ্টায় নিহত ২০০, ঘরছাড়া ৩ লাখ ফিলিস্তিনি
ইসরায়েলি হামলায় গাজায় ৪৮ ঘণ্টায় নিহত ২০০, ঘরছাড়া ৩ লাখ ফিলিস্তিনি
2025-05-18
ইসরায়েলি বাহিনীর হামলায় গত ৪৮ ঘণ্টায় গাজার উত্তরে কমপক্ষে ২০০ ফিলিস্তিনি নিহত ও ৩ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। গতকাল শনিবার (১৭ মে) এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। আজ রোববার (১৮ মে) এ খবর দিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। খবরে বলা হয়, ইসরায়েল শুধু গত ২ দিনেই উত্তর গাজায় ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে, যা এক ভয়াবহ গণহত্যার নমুনা। এ সময় এক হাজারের বেশি বাড়ি পুরোপুরি বা আংশিক ধ্বংস হয়েছে। ইসরায়েলি ড্রোন হামলায় বাইত লাহিয়া ও জাবালিয়ার শরণার্থী শিবিরের শত শত তাঁবু পুড়ে গেছে। এছাড়া আহতদের উদ্ধারে অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স কর্মীদের বাধা দেওয়া হচ্ছে, যার ফলে বহু লাশ এখনো ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে—এটি মানবাধিকার আইনের চরম লঙ্ঘন।