আর্কাইভ
লগইন
হোম
বাজুস
দেশে স্বর্ণের দামে বড় পতন, প্রতি ভরি ২,৫৫,৫৫৮ টাকা
দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ভরিতে ৩,২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,৫৫,৫৫৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস। সকাল সাড়ে ৯টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২,৫৫,৫৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,৪৩,৯৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২,০৯,০৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৭১,১১১ টাকা নির্ধারণ করা হয়েছে।
2026-02-18
সোনার দাম ইতিহাসে রেকর্ড, ভরি ২ লাখ ৭২৬ টাকা
সোনার দাম ইতিহাসে রেকর্ড, ভরি ২ লাখ ৭২৬ টাকা
2025-10-07
বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো ২ লাখ টাকায় উঠেছে সোনার দাম। নতুন করে প্রতি ভরিতে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম বেড়েছে ৩,১৫০ টাকা। এতে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হবে ২০০৭২৬ টাকায়। আজ মঙ্গলবার (০৭ অক্টোবর) থেকে সারাদেশে সোনার নতুন এই দর কার্যকর হবে। গতকাল সোমবার (০৬ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এই দাম বৃদ্ধির তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।