আর্কাইভ
লগইন
হোম
ফেসবুক
মাজারে কুমিরের পানিতে জীবন্ত কুকুরকে ফেলায় তারকাদের ক্ষোভ
বাগেরহাটের হযরত খানজাহান (রহ.)-এর মাজার সংলগ্ন দিঘিতে একটি কুকুরকে কুমিরের মুখের সামনে পড়ার ভিডিও সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কুকুরের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘিরে নেটিজেনদের তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, কুমিরের মুখোমুখি থাকা কুকুরটি ঘাটে যখন অসহায় অবস্থায় ছিল সেসময়ে চারপাশে অনেক দর্শনার্থী উপস্থিত ছিলেন। কিন্তু কেউই কুকুরটিকে বাঁচাতে এগিয়ে আসেননি। বরং দর্শনার্থীদের অনেকেই সেখানে ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন।
2026-04-12
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত
2026-02-16
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। সেখানে তার অস্ত্রোপচার চলছে। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ফেসবুকে এক পোস্টে অসুস্থতার খবর জানিয়ে ভক্তদের কাছে দোয়াও চেয়েছেন এই অভিনেত্রী। তানিয়া বৃষ্টি লেখেন ‘আমাদের সবার প্রিয় তানিয়া বৃষ্টি বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ। এ মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসা প্রয়োজন। অনুরোধ করছি শুটিং বা কাজ–সংক্রান্ত বিষয়ে আপাতত ফোনকল/খুদে বার্তা দিয়ে বিরক্ত না করার জন্য। সুস্থ হয়ে উঠলে ইনশাআল্লাহ নিজে থেকেই সবাইকে জানানো হবে।  আপনাদের দোয়া ও ভালোবাসাই এখন সবচেয়ে বড় শক্তি’।
বিবাহবার্ষিকীতে স্বামী রাজীবকে নিয়ে মেহজাবীনের উষ্ণ বার্তা
বিবাহবার্ষিকীতে স্বামী রাজীবকে নিয়ে মেহজাবীনের উষ্ণ বার্তা
2026-02-15
এক যুগের বেশি সময় ধরে বন্ধুত্ব ও প্রেমের পর গত বছরের ১৪ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসের দিনেই তাদের বিয়ের এক বছর পূর্ণ হল। বিশেষ এই দিনে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন মেহজাবীন। সেই পোস্টের ক্যাপশনে স্বামীকে নিয়ে আবেগঘন বার্তা জানান এই লাক্স তারকা। অভিনেত্রী লেখেন, ‘একসঙ্গে বড় হয়েছি। একসঙ্গে লড়েছি পৃথিবীর সঙ্গে। ১৪ বছরের বন্ধুত্ব-ভালোবাসার পথচলা, তার মধ্যে এক বছর হল আমাদের সংসার। আজও যদি নতুন করে শুরু করার সুযোগ আসে, আমি তোমাকেই বেছে নিতাম, আদনান।’