২৭,০০০ টন অকটেনবাহী জাহাজ ভিড়লো চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে
মালয়েশিয়া থেকে ২৭ হাজার টন অকটেন নিয়ে বাংলাদেশে এসেছে অয়েল ট্যাংকার ‘এমটি সেন্ট্রাল স্টার’। গতকাল বুধবার (০৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
জাহাজটি আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে পতেঙ্গার ডলফিন জেটিতে খালাসের জন্য বার্থিং করবে বলে জানিয়েছে জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস। জাহাজটি মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী।