আর্কাইভ
লগইন
হোম
তাহসান খান
নায়িকা বুবলী এবার গায়িকা হলেন
আসন্ন ঈদুল ফিতরে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির দুর্দান্ত সব আয়োজনের একটি হচ্ছে দুই ভুবনের দুই জনপ্রিয় তারকার একসঙ্গে গান। এবার সেই পরিবেশনায় জুটি হলেন অভিনেত্রী শবনম বুবলী ও গায়ক ইমরান মাহমুদুল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইত্যাদি জানিয়েছে, পেশাদার সংগীতশিল্পী না হয়েও ইমরানের সঙ্গে চমৎকারভাবে গানটি গেয়েছেন বুবলী। অভিনয়ে জনপ্রিয় বুবলীর টিভিতে গাওয়া এটিই প্রথম গান। বলা যায়, এই গানের মাধ্যমেই বুবলীর গায়িকা হিসেবে আত্মপ্রকাশ। অর্থাৎ ইত্যাদির মাধ্যমে নায়িকা বুবলী গায়িকা হলেন। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। দ্বৈতভাবে গেয়েছেন ইমরান ও বুবলী।
5 দিন আগে
মিথিলার সাফল্যে খুশি স্বামী সৃজিত, তাহলে কী কমলো দূরত্ব!
মিথিলার সাফল্যে খুশি স্বামী সৃজিত, তাহলে কী কমলো দূরত্ব!
2025-08-27
মডেল, অভিনেত্রী, গায়িকা, শিক্ষক, উন্নয়নকর্মী রাফিয়াত রশীদ মিথিলা। শোবিজ ক্যারিয়ার বাইরে মিথিলা জানিয়েছেন তার নতুন অর্জনের কথা। সম্প্রতি তিনি সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে পিএইচডি থিসিস সম্পন্ন করেছেন। গত সোমবার (২৫ আগস্ট) মধ্যরাতে সামাজিকমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে অভিনেত্রী নিজেই জানান এই তথ্য। তার এই সাফল্যে বেজায় খুশি তার স্বামী কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি। মিথিলার করা এই পোস্ট সৃজিত নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন। এই নির্মাতা সেখানে লেখেন, ‘অবিশ্বাস্য অর্জন, আর একরাশ প্রশংসা!’ কিছু দিন আগে মিথিলার ও তাহাসানের মেয়ে আইরা তেহরিম খান অভিনীত বিজ্ঞাপনের একটি পোস্টও শেয়ার করেছিলেন এই পরিচালক।