আর্কাইভ
লগইন
হোম
স্ট্যাটাস
মাজারে কুমিরের পানিতে জীবন্ত কুকুরকে ফেলায় তারকাদের ক্ষোভ
বাগেরহাটের হযরত খানজাহান (রহ.)-এর মাজার সংলগ্ন দিঘিতে একটি কুকুরকে কুমিরের মুখের সামনে পড়ার ভিডিও সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কুকুরের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘিরে নেটিজেনদের তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, কুমিরের মুখোমুখি থাকা কুকুরটি ঘাটে যখন অসহায় অবস্থায় ছিল সেসময়ে চারপাশে অনেক দর্শনার্থী উপস্থিত ছিলেন। কিন্তু কেউই কুকুরটিকে বাঁচাতে এগিয়ে আসেননি। বরং দর্শনার্থীদের অনেকেই সেখানে ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন।
9 ঘন্টা আগে
শিল্পীদের নিরাপত্তা চাইলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ
শিল্পীদের নিরাপত্তা চাইলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ
2025-11-18
বর্তমানে বিনোদন জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ থেকে এই চাঞ্চল্যকর খবর প্রকাশ হওয়ার পর শোবিজ অঙ্গনে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে কিছুটা বিভ্রান্তি থাকলেও পরিস্থিতি সামলাতে দ্রুতই মাঠে নামেন অভিনেত্রী মেহজাবীন। আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী। রোববার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক আফরোজা তানিয়া শুনানি শেষে তাদের জামিন মন্জুর করেন। এদিন আদালতে আত্মসমর্পণ করেন তারা। এই সময় তাদের আইনজীবী তুহিন হাওলাদার জামিন চেয়ে আবেদন করেন।
তানজিন তিশার নামে প্রতারণার অভিযোগে মামলা
তানজিন তিশার নামে প্রতারণার অভিযোগে মামলা
2025-11-06
দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে তৈরি তুমুল হয়েছে বিতর্ক ও সমালোচনা। ‘এ্যাপোনিয়া’ নামের একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে ২৮,৮০০ টাকার মূল্যের একটি শাড়ি নিয়ে প্রমোশন, মূল্য পরিশোধ না করে একপর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্যই প্রতারণার অভিযোগ এনেছিলেন ফ্যাশন পেজটির কর্ণধার এক নারী উদ্যোক্তা। বিষয়টি নিয়ে তিশা তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে দাবি করেছিলেন, ঐ শাড়িটি নাকি উপহার দিয়েছেন নারী উদ্যোক্তা। এরপর প্রতারণা, মানহানিকর কথা ও ছলচাতুরীর অভিযোগ এবং এক লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে তানজিন তিশা (তানজিন নাহার তিশা)কে আইনি নোটিশ দিয়েছিলেন ‘এ্যাপোনিয়া’ অনলাইন ফ্যাশন পেজের এক্সিকিউটিভ মো: আমিনুল ইসলামের পক্ষে বাংলাদেশের সুপ্রীম কোর্টের আইনজীবী সলিমুল্লাহ সরকার। গত ২২ অক্টোবর তানজিন তিশার বাসায় ঠিকানায় ডাকযোগে এবং তিশার হোয়াটসঅ্যাপে আইনি নোটিশটি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছিলেন এ্যাপোনিয়া কর্তৃপক্ষ।
হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, স্ট্যাটাস রিশেয়ার নিয়ন্ত্রণ করা যাবে
হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, স্ট্যাটাস রিশেয়ার নিয়ন্ত্রণ করা যাবে
2025-10-06
বর্তমান সময়ে ফেসবুকের মতো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস একটি জনপ্রিয় ফিচার। এবার মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি অ্যান্ড্রয়েড সংস্করণে নতুন একটি ফিচার পরীক্ষা করছে, যা ব্যবহারকারীদের স্ট্যাটাস আপডেটের উপর আরও নিয়ন্ত্রণ দেবে। বর্তমানে ব্যবহারকারীরা স্ট্যাটাসে ছবি, ভিডিও বা টেক্সট শেয়ার করেন বন্ধু ও পরিবারের সঙ্গে। তবে অনেক সময় তারা চান না তাদের স্ট্যাটাস পুনরায় শেয়ার হোক। সেই বিষয়টি মাথায় রেখেই হোয়াটসঅ্যাপ নতুন এই ফিচারটি নিয়ে কাজ করছে। নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা নির্ধারণ করতে পারবেন, কে তাদের স্ট্যাটাস পুনরায় শেয়ার করতে পারবে। শুধু তাই নয়, কেউ যদি স্ট্যাটাস রিশেয়ার করে, তবে মূল ব্যবহারকারীর তথ্য গোপন থাকবে এবং ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে।