আর্কাইভ
লগইন
হোম
গাজায় হামলা
ইসরাইলের হামলায় গাজায় ১২ ফিলিস্তিনি নিহত
কথিত যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অন্ততঃ ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় চিকিৎসা সূত্রের বরাতে গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার খান ইউনিসে একটি পুলিশ গাড়িকে লক্ষ্য করে চালানো হামলায় অন্ততঃ ৮ জন নিহত হন, যাদের মধ্যে ৩ জন সাধারণ পথচারী ছিলেন। গাজা সিটিতে পৃথক আরেকটি হামলায় নিহত হয়েছেন দুইজন পুলিশ কর্মকর্তা। এছাড়া উত্তর গাজার বেইত লাহিয়ায় একটি বাড়িতে বোমা হামলায় আরও দুইজন প্রাণ হারান।
2026-04-25
আবার গাজায় অভিযান চালাতে পারে ইসরাইল: ডোনাল্ড ট্রাম্প
আবার গাজায় অভিযান চালাতে পারে ইসরাইল: ডোনাল্ড ট্রাম্প
2025-10-16
হামাস যদি যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানতে ব্যর্থ হয়, তাহলে ইসরাইলকে নতুন করে গাজায় অভিযান চালাতে দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ‘হামাস নিয়ে যা ঘটছে, তা খুব দ্রুতই ঠিক হয়ে যাবে।’ যদি হামাস নিরস্ত্র হতে অস্বীকার করে তাহলে কী হবে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি বললেই ইসরাইল আবার রাস্তায় ফিরে যাবে। ইসরাইল যদি চায়, তারা ওদের একেবারে গুঁড়িয়ে দিতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমি-ই ওদের (ইসরাইল) এখন পর্যন্ত থামিয়ে রেখেছি।’
গাজার ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ উদ্ধার
গাজার ধ্বংসস্তূপ থেকে একের পর এক লাশ উদ্ধার
2025-10-11
অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর ধ্বংসস্তূপের নিচ থেকে লাশ উদ্ধার শুরু হয়েছে। বোমাবর্ষণ বন্ধ ও ইসরাইলি সেনারা সরে যাওয়ার পর উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে থাকা মরদেহ উদ্ধার অভিযান শুরু করেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গতকাল শুক্রবার (১০ অক্টোবর) গাজার বিভিন্ন হাসপাতালে ১৫৫টি লাশ আনা হয়। যারমধ্যে ১৩৫টি মরদেহ ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছে। ওয়াফার তথ্য অনুযায়ী, ৪৩টি লাশ পাঠানো হয়েছে গাজা সিটির আল-শিফা হাসপাতালে। ৬০টি মরদেহ একই অঞ্চলের আল-আহলি আরব হাসপাতালে, ৪টি নুসেইরাতের আল-আওদা হাসপাতালে, ১৬টি দেইর-এল-বালা’র আল-আকসা শহীদ হাসপাতালে এবং ৩২টি লাশ খান ইউনিসের নাসের হাসপাতালে পাঠানো হয়েছে।
ইসরাইলি বাহিনীর হাতে আটক বাংলাদেশের শহিদুল আলম
ইসরাইলি বাহিনীর হাতে আটক বাংলাদেশের শহিদুল আলম
2025-10-08
ফিলিস্তিনের গাজা অভিমুখী কনশানস নৌযান থেকে ইসরায়িলী বাহিনীর হাতে আটক হয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। আজ বুধবার (০৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, সমুদ্রে তাদের আটক করা হয়েছে এবং ইসরাইলের দখলদার বাহিনী তাকে অপহরণ করেছে। শাহিদুল আলম ভিডিও বার্তার ক্যাপশনে লেখেন, ‘আমি শাহিদুল আলম, বাংলাদেশ থেকে একজন ফটোগ্রাফার ও লেখক। যদি আপনি এই ভিডিওটি দেখছেন, তা হলে আমরা সমুদ্রপথে আটকানো হয়েছি এবং আমাকে ইসরাইলের অভিযান বাহিনী ধরে নিয়ে গেছে, যারা গাজায় গণহত্যা চালাচ্ছে, যার সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা রয়েছে। আমি আমার সমস্ত সাথী ও বন্ধুদের কাছে আবেদন জানাচ্ছি—ফিলিস্তিনের স্বাধীনতার লড়াই চালিয়ে যেতে থাকুন।’