আর্কাইভ
লগইন
হোম
তাণ্ডব
শাকিব খানের নতুন সিনেমায় আবারও সাবিলা নূর
ঢালিউড সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে নতুন একটি সিনেমায় জুটি বাঁধতে যাচ্ছেন ছোট ও বড়পর্দার অভিনেত্রী সাবিলা নূর। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে ‘রকস্টার’ শিরোনামের এই সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে। সব কিছু ঠিক থাকলে ছবিটি আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এর প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। যদিও এর আগে গুঞ্জন উঠেছিল, এই সিনেমায় শাকিব খানের বিপরীতে পাকিস্তানের কোনো অভিনেত্রীকে দেখা যেতে পারে। তবে পরিচালক আগেই জানিয়ে দিয়েছেন, এটি দেশি গল্পের সিনেমা, তাই নায়িকাও দেশি হবেন।
2026-03-14
'তাণ্ডব’ ছবির পাইরেসির মূলহোতা গ্রেফতার
'তাণ্ডব’ ছবির পাইরেসির মূলহোতা গ্রেফতার
2025-06-18
এই ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। তবে সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়েছে ছবির পাইরেটেড এইচডি সংস্করণ। এরপরই আইনের আশ্রয় নেন সিনেমাটির নির্মাতা-প্রযোজক। আর দ্রুততম সময়ের মধ্যেই ‘তাণ্ডব’ সিনেমা পাইরেসির মূলহোতাকে গ্রেফতার করেছে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার (১৭ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটে জেলা শহরের মোহাম্মদিয়া হোটেলসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম টিপু সুলতান (৩৫)। নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে টিপু।