আর্কাইভ
লগইন
হোম
ওয়েবসাইট
আমি আমার চেয়ারেই বসব’: বুলবুল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভেতরে চলছে অস্থিরতা। গত দুই দিনেই পদত্যাগ করেছেন ৪ জন পরিচালক। এদিকে এর মধ্যেই অক্টোবরের বোর্ড নির্বাচনে অনিয়ম ও ক্ষমতায় অপব্যবহারের অভিযোগ তদন্তে গঠিত কমিটি সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এত চাপের মুখেও নিজের পদ ছাড়তে রাজি নন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নিজের চেয়ারের বসবেন তিনি। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রদিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। গত ২০২৫ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে জালিয়াতির অভিযোগ নিয়ে তদন্ত করছিল সরকারের একটি উচ্চপর্যায়ের কমিটি। তারা বাংলাদেশ সরকারের কাছে সেই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি এবং বোর্ডের ভেতরে রাজনৈতিক হস্তক্ষেপ ও স্বজনপ্রীতির অভিযোগে ক্রীড়া মন্ত্রণালয় বিসিবির ওপর চাপ বাড়িয়েছে। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৬ জন পরিচালক বোর্ড থেকে পদত্যাগ করেছেন। আমিনুল ইসলাম বলেন, ‘আমি আমার চেয়ারেই বসব, এছাড়া আমি আর কী করতে পারি? সবার শেষে যদি কেউ যায়, তবে আমিই হব সেই ব্যক্তি। আমার একটি অত্যন্ত নিবেদিত ও সৎ দল রয়েছে, তাদের নিয়ে আমি দেশের ক্রিকেটের সেবা করতে চাই।’
2026-04-05
গুচ্ছ ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুকদের জরুরি নির্দেশনা, না মানলে প্রবেশপত্র পাবে না
গুচ্ছ ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুকদের জরুরি নির্দেশনা, না মানলে প্রবেশপত্র পাবে না
2026-02-25
বর্তমান ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) পদ্ধতিতে ২০টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া চলছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। এই সময়ের মধ্যে ছবি ও সেলফি গৃহীত না হলে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে না। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ছবি ও সেলফি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ছবি ও সেলফি উভয়টি ২৫ ফেব্রুয়ারি তারিখের মধ্যে সঠিকভাবে গৃহিত না হলে প্রবেশপত্র ডাউনলোড তথা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। গত ১৪ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়েছে। এর পূর্বে, গত বছরের ০৭ ডিসেম্বর গুচ্ছের ভর্তিবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৩ দফায় মেয়াদ বাড়িয়ে গত ১৬ জানুয়ারি ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে।
২০২৫ সালের বর্ষসেরা হওয়ার দৌড়ে তাসকিন-মেহেদী
২০২৫ সালের বর্ষসেরা হওয়ার দৌড়ে তাসকিন-মেহেদী
2026-02-24
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো নতুন বছরের শুরুতে দেয় আগের বছরের সেরা পারফরম্যান্সের পুরস্কার দিয়ে থাকে। বিভিন্ন বিভাগে বর্ষসেরা নির্বাচন করে একটি স্বাধীন জুরি বোর্ড। ২০২৫ সালের পুরস্কারের জন্য গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রকাশিত ক্রিকইনফোর মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই বোলার মেহেদী হাসান ও তাসকিন আহমেদ। গত বছর কলম্বোয় শ্রীলংকার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে অসাধারণ বোলিংয়ে মাত্র ১১ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে জিতিয়েছিলেন মেহেদী। বর্ষসেরা আন্তর্জাতিক টি-টোয়েন্টি বোলিং পারফরম্যান্সে বাংলাদেশের এই অফ-স্পিনারের পাশাপাশি মনোনয়ন পেয়েছেন ভারতের বরুন চক্রবর্তী, কুলদীপ যাদব এবং পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ ও শাহিন আফ্রিদি।
কোন কোন মসজিদে ইফতারে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ
কোন কোন মসজিদে ইফতারে বিরিয়ানি দেবে জানাবে অ্যাপ
2026-02-23
আমাদের বাঙালির কাছে বিরিয়ানি শুধু একটি খাবার নয়, একরকম আবেগও বটে। উৎসব হোক বা বিশেষ দিন-এক প্লেট গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি যেন মনটাই ভরে দেয়। রমজান মাসে ইফতারের টেবিলে অনেকেই এই প্রিয় পদটি রাখতে চান। সারাবছর ঘরে কিংবা রেস্টুরেন্টে বিরিয়ানি-তেহারি খেলেও সবার আগ্রহ থাকে রোজার মাসে ইফতারে মসজিদে দেওয়া বিরিয়ানি নিয়ে। প্রতিবছর এটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় নানান ধরনের মজার পোস্ট, মিম। চলতি বছরের রোজার শুরুতেই এই জনপ্রিয়তাকে ভিন্ন মাত্রা দিয়েছেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। ‘বিরিয়ানি দিবে’ নামের একটি অ্যাপ ডেভেলপ ও চালু করে সাড়া ফেলেছেন আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স। তিনি রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি(আইইউবিএটি)-এ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়নরত।