আর্কাইভ
লগইন
হোম
আসাদুজ্জামান খান কামাল
সাবেক আইজিপি মামুনের খালাস চেয়ে আপিল
রাজসাক্ষী হিসেবে থাকা সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দেওয়া ৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন। আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে তিনি আইনজীবীর মাধ্যমে এই আপিল করেন। চব্বিশের জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৫ বছরের কারাদণ্ড দেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।
2025-12-22
রাজসাক্ষী মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে
রাজসাক্ষী মামুনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে
2025-11-13
চব্বিশের বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। এই মামলায় পলাতক রয়েছেন আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে কড়া নিরাপত্তায় কারাগার থেকে প্রিজনভ্যানে করে মামুনকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হবে। গত ২৩ অক্টোবর এই মামলায় প্রসিকিউশন ও আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী তাদের যুক্তিতর্ক ও সমাপনী বক্তব্য শেষ করেন।
মানবতাবিরোধী অপরাধ: হাসিনা-কামালের রায় কবে, জানা যাবে ১৩ নভেম্বর
মানবতাবিরোধী অপরাধ: হাসিনা-কামালের রায় কবে, জানা যাবে ১৩ নভেম্বর
2025-10-23
গতবছর জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৩ জনের বিরুদ্ধে রায়ের দিন ধার্য করতে আগামী ১৩ নভেম্বর তারিখ ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই তারিখ ঘোষণা করেন। এদিন মামলায় প্রসিকিউশনের পক্ষে যুক্তিখণ্ডন শেষে সমাপনী বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। মামলায় হাসিনা-কামাল ছাড়া আরেক আসামি হলেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এরমধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। প্রসিকিউশন মনে করে, রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দিতে ‘ট্রু অ্যান্ড ফুল ডিসক্লোজার’ (সত্য ও পূর্ণ প্রকাশ) হয়েছে।
শেখ হাসিনার ১৪শ বার ফাঁসি হওয়া উচিত: চিফ প্রসিকিউটর
শেখ হাসিনার ১৪শ বার ফাঁসি হওয়া উচিত: চিফ প্রসিকিউটর
2025-10-16
একটি হত্যার জন্য একবার মৃত্যুদণ্ড হলে শেখ হাসিনার ১৪০০ বার ফাঁসি হওয়া উচিত। তবে এটি সম্ভব নয়। কিন্তু শেখ হাসিনাকে অন্তত একবার মৃত্যুদণ্ড না দেওয়া হলে অবিচার হবে বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আদালতে যুক্তিতর্কের পর এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। তাজুল ইসলাম বলেন, হেলিকপ্টার দিয়ে গুলি, বোম্বিং করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। পাশাপাশি হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা না দেওয়ারও নির্দেশ দিয়েছিলেন। এই বিষয়গুলো যুক্তিতর্কে তুলে ধরা হয়েছে। এই সময় ভারতে পালিয়ে গিয়েও শেখ হাসিনা আন্দোলনকারীদের হত্যার হুমকি দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।