নায়ক সিয়ামের ‘রাক্ষস’-এ খলনায়ক তিনি নিজেই!
আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ সিনেমাটি। এই সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির। সম্প্রতি প্রকাশিত হল ছবিটির ট্রেলার।
গত শুক্রবার (১৩ মার্চ) রাতে ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। এটি প্রকাশের পর তা দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে বহুগুণ, যেখানে রহস্য, থ্রিল ও অ্যাকশনের মিশেলে তৈরি এক অন্ধকার জগতের আভাস মিলেছে।
ট্রেলারের কিছু দৃশ্যে কোথাও ভয়, কোথাও তাড়া, আবার কোথাও অদ্ভুত এক রহস্যের ইঙ্গিত পাওয়া যায়। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। নায়কের বিপরীতে রয়েছেন প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমায় অভিনয় করা কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।