এবার বাব আল-মান্দেব প্রণালী বন্ধের হুমকি দিলো হুথিরা
ইয়েমেনের হুথি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেন আল-এজ্জি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি শান্তি প্রক্রিয়ায় বাধা দিতে থাকেন, তাহলে হুথি বিদ্রোহীরা গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করে দিতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি দেন। খবর আল জাজিরার।
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘সানা যদি বাব আল-মান্দেব বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে সমগ্র মানবজাতি ও জিন কেউই তা খুলতে সক্ষম হবে না।’